1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মুকসুদপুরে কৃষি উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তায় মুকসুদপুরে PARTNER কংগ্রেস সভা অনুষ্ঠিত

MD Arif SK
  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১৩৬ Time View

গোপালগঞ্জের মুকসুদপুরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মুকসুদপুর, গোপালগঞ্জের বাস্তবায়নে আয়োজিত এ সভায় কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর কৃষি অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক জনাব মোঃ খয়ের উদ্দিন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক জনাব মোঃ মানুনুর রহমান।উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল-মামুন ,অফিসার ইনচার্জ মুকসুদপুর থানা

সভায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ মিজানুর রহমান। তিনি PARTNER প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, কৃষকদের সম্পৃক্ততা, পুষ্টি বিষয়ক সচেতনতা এবং টেকসই কৃষি উন্নয়নে প্রকল্পের ভূমিকা তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মাহমুদ আশিক কবির। সভা পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জনাব রুহুল কুদ্দুস আহমেদ।

সভায় কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় কৃষক প্রতিনিধি, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের অংশীজন উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, PARTNER প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর পুষ্টি, কৃষি উৎপাদন ও উদ্যোক্তা উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!