1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ মধুখালীতে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সময় মানছেন না কর্মকর্তা, দেরিতে অফিসে এসে ভোগান্তিতে সেবাগ্রহীতারা গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আরও ১৮, মোট ২৫ গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু নিজড়া ইউনিয়নে নতুন চমক সরদার আকিবুল ইসলাম পাটগাতী ইউনিয়নে প্রার্থী হিসেবে আলোচনায় কামরুল ইসলাম

মধুখালীতে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মধুখালী প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৪৯ Time View

গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের দীর্ঘ পথপরিক্রমায় ফরিদপুরের মধুখালীতে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। আজ (বুধবার,২৮ অক্টোবর) দিনব্যাপী নানা কর্মসূচি ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি পালন করে উপজেলা যুবদল ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, বৃক্ষরোপণ, দুস্থদের মাঝে খাবার বিতরণ এবং সংক্ষিপ্ত আলোচনা সভা।

উপজেলা যুবদলের সভাপতি এস এম মুক্তার হোসেনের সভাপতিত্বে এবং সদস্যসচিব মো. তরিকুল ইসলাম এনামুলের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানমালা পরিচালিত হয়।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টার দিকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। একই সময়ে সমাজের সুবিধাবঞ্চিত ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

বিকালে প্রতিষ্ঠাবার্ষিকীর মূল আকর্ষণ হিসেবে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। দলীয় সূত্রে জানা যায়, বেলা ৩টার দিকে যুবদল নেতা মাহবুব তালুকদারের নেতৃত্বে পৌরসভার মেছড়দিয়া মোড় থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি মধুখালী রেলগেট বাজার প্রদক্ষিণ করে ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়।

অন্যদিকে, উপজেলা যুবদলের সভাপতি এস এম মুক্তার হোসেন ও সদস্যসচিব মো. তরিকুল ইসলাম এনামুলের নেতৃত্বে আরেকটি বিশাল শোভাযাত্রা মধুখালী ঈদগাহ মাঠ থেকে শুরু হয়ে রেলগেট ও মধুখালী বাজার প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমবেত হয়।

শোভাযাত্রা চলাকালে নেতাকর্মীদের মুখরিত স্লোগানে মধুখালী পৌরসভার বিভিন্ন সড়ক ও অলিগলি প্রকম্পিত হয়ে ওঠে। এতে বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

শোভাযাত্রা শেষে মধুখালী ঈদগাহ মাঠে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ। এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম মানিক, মধুখালী পৌর বিএনপির সভাপতি মো. হায়দার আলী মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াসিন বিশ্বাস এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব তালুকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা যুবদলের গৌরবোজ্জ্বল প্রতিষ্ঠার ইতিহাস ও গণতান্ত্রিক আন্দোলনের বিভিন্ন সংগ্রামের কথা স্মরণ করেন। পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং আগামীর রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড সফল করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!