1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে বর্নির মন্দিরে মন্দিরে জাহাঙ্গীর কবির মাদকমুক্ত ও মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদে লড়তে চান মুক্তার হোসেন মোল্লা মুকসুদপুরে সিনেমা​ স্টাইলে চাঁদা দাবি, চাঁদা না দেওয়ায় বাড়ি লুটপাট করে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কমিটিতে নাম, পদ অস্বীকার করলেন ইসলামী আন্দোলনের নেতা বীরগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আবু বক্কর সিদ্দিক সালথায় পোস্টার টানানো নিয়ে কোকো স্মৃতি সংসদের নেতাকে মারধরের অভিযোগ ‎সালথায় যুবদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল সালথা উপজেলা যুবদলের কমিটি গঠন: আহ্বায়ক হাসান আশরাফ, সদস্য সচিব এনায়েত ‎ বীরগঞ্জ উপজেলা পরিষদে পরিদর্শন কক্ষ উদ্বোধন করলেন এমপি মনজুরুল ইসলাম টুঙ্গিপাড়ায় নারী নির্যাতন প্রতিরোধ ও সমতা প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসার আহ্বান

মুকসুদপুরে সিনেমা​ স্টাইলে চাঁদা দাবি, চাঁদা না দেওয়ায় বাড়ি লুটপাট করে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ

Sk Md Arif
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ২২ Time View

গোপালগঞ্জের মুকসুদপুরে সিনেমা
স্টাইলে চাঁদা দাবি ও পরবর্তীতে চাঁদা না পেয়ে বসতবাড়িতে হামলা করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটপাট এবং বাড়িতে তালা মেরে পরিবারকে বের করে দেওয়ার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।
ঘটনাটি উপজেলার বাটিকামারি ইউনিয়নের কহলদিয়া গ্রামে ঘটেছে।
এ ঘটনায় ভুক্তভোগী বৃদ্ধা রাবেয়া বেগম (৬৫) মুকসুদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
​জানা গেছে, মুকসুদপুর থানার কহলদিয়া গ্রামের বাসিন্দা রাবেয়া বেগম (৬৫) নামে এক বয়স্ক নারী তার দুই ছেলের স্ত্রীকে নিয়ে বাড়িতে বসবাস করছেন। তার ছোট ছেলে মামুন শেখ (৩৫) প্রায় ৩ বছর ধরে সৌদি প্রবাসী এবং বড় ছেলে মাসুদ শেখ (৩৮) বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত আছেন।
​ অভিযোগ সূত্রে জানা গেছে, একই গ্রামের সপন শেখ ,
কামাল শেখ, জিলহক শেখ (৭০), নুরা শেখ (৬০) ও আজিবুল শেখ (৩০) ভুক্তভোগী বৃদ্ধার কাছে (তিন লক্ষ পঞ্চাশ হাজার) টাকা চাঁদা দাবি করে আসছিলেন। রাবেয়া বেগম চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ১৯ অক্টোবর ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৭:৩০ ঘটিকায় বিবাদীরা বসতবাড়িতে ঢুকে পড়ে।
​এরপর তারা ফিল্মী স্টাইলে ঘরের বাক্সে রাখা নগদ পাঁচ লক্ষ টাকা এবং আলমারি থেকে ৫ ভরি স্বর্ণালঙ্কার (যার আনুমানিক মূল্য ১১ লাখ টাকা জোরপূর্বক লুট করে নিয়ে যায়। পরবর্তীতে তারা বৃদ্ধা ও তার পরিবারকে ঘর থেকে বের করে দিয়ে বসতঘরের দুটি দরজায় তালা মেরে দেয় এবং গালিগালাজসহ চাঁদা না দিলে খুন করে লাশ গুম করার হুমকি প্রদান করে চলে যায়।
​এ ঘটনায় স্থানীয় বিল্লাল শেখ (৮০), তাসলি বেগম (৪৫), রেবেকা বেগম (৩০) সহ আশেপাশের অনেকে বিষয়টি প্রত্যক্ষ করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন
​এ বিষয়ে অভিযুক্ত সপন শেখের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি তবে তার ছোট বোনকে পাওয়া যায় কিন্তু প্রতিবেদকের সাথে কথা বলতে রাজি হয়নি।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মুকসুদপুর থানার অফিসার ইনচার্জের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!