1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু নিজড়া ইউনিয়নে নতুন চমক সরদার আকিবুল ইসলাম পাটগাতী ইউনিয়নে প্রার্থী হিসেবে আলোচনায় কামরুল ইসলাম গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিলে পুলিশের গাড়ি ভা’ঙ’চু’র দুই পুলিশ সদস্যকে মা’র’ধ’র গোপালগঞ্জে রঘুনাথপুর সড়কের সংস্কারকাজ বন্ধ, ধুলায় দুর্ভোগে পথচারীরা বীরগঞ্জের নতুনপাড়া পূজা উদযাপন কমিটির উদ্যোগে চার কৃতী ব্যক্তিকে সম্মাননা ‘পছন্দ হলেই বিয়ে’ নয়, শত বছরের ঐতিহ্যে বীরগঞ্জে আদিবাসীদের মিলনমেলা বীরগঞ্জে দুই শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে ১৫ পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান আনিস দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে টুঙ্গিপাড়া বিভিন্ন মন্দিরে এমপি এস এম জিলানী

সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

লাবলু মিয়া,ফরিদপুর :
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ১৬ Time View
0-0x0-0-0-{}-0-0#bokehtype:0#;illum:0 scene:0 humanIn:0;

ফরিদপুরের সালথা উপজেলায় মরহুম কে এম ওবায়দুর রহমান ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার গট্টি হাইস্কুল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য নূরউদ্দিন মাতুব্বর। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক ডা. শামসুদ্দিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহিন মাতুব্বর, গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু ও উপজেলা যুবদলের সদস্যসচিব এনায়েত হোসেন। এ ছাড়া স্থানীয় বিএনপি নেতারা ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

 

উদ্বোধনী খেলায় লস্করদিয়া ইউনিয়ন ফুটবল একাডেমি ৪-০ গোলে এইচটি হোসাইন ফুটবল একাডেমি (সৌদি প্রবাসী) দলকে হারায়।

 

আয়োজকেরা জানান, জাতীয় নেতা মরহুম কে এম ওবায়দুর রহমানের স্মৃতি ধরে রাখতে প্রতিবছর এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। এবারের আসরে জেলার বিভিন্ন উপজেলার আটটি দল অংশ নিচ্ছে। খেলাধুলার মাধ্যমে তরুণদের গঠনমূলক কর্মকাণ্ডে উৎসাহিত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!