1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
১১ বছর মানুষের পাশে ছিলাম, থাকতে চাই আগামীতেও দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে বর্নির মন্দিরে মন্দিরে জাহাঙ্গীর কবির মাদকমুক্ত ও মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদে লড়তে চান মুক্তার হোসেন মোল্লা মুকসুদপুরে সিনেমা​ স্টাইলে চাঁদা দাবি, চাঁদা না দেওয়ায় বাড়ি লুটপাট করে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কমিটিতে নাম, পদ অস্বীকার করলেন ইসলামী আন্দোলনের নেতা বীরগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আবু বক্কর সিদ্দিক সালথায় পোস্টার টানানো নিয়ে কোকো স্মৃতি সংসদের নেতাকে মারধরের অভিযোগ ‎সালথায় যুবদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল সালথা উপজেলা যুবদলের কমিটি গঠন: আহ্বায়ক হাসান আশরাফ, সদস্য সচিব এনায়েত ‎ বীরগঞ্জ উপজেলা পরিষদে পরিদর্শন কক্ষ উদ্বোধন করলেন এমপি মনজুরুল ইসলাম

১১ বছর মানুষের পাশে ছিলাম, থাকতে চাই আগামীতেও

লাবলু মিয়া,ফরিদপুর :
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ১৭ Time View

ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নে ১১ বছর চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে কাউকে কষ্ট দিয়ে কথা বলেননি বলে দাবি করেছেন গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু। আসন্ন নির্বাচন সামনে রেখে তিনি আবারও চেয়ারম্যান নির্বাচিত হলে আগামী পাঁচ বছর মানুষের পাশে থেকে সেবা করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

 

গতকাল বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় গট্টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি পূজার সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলার খোঁজখবর নেন।

হাবিবুর রহমান লাভলু বলেন, ‘আমি গট্টি ইউনিয়নে ১১ বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। কেউ বলতে পারবেন না, আমি কাউকে কষ্ট দিয়ে কথা বলেছি বা ধমক দিয়েছি। ইউনিয়ন পরিষদে কাজ নিয়ে আসা মানুষের কাজ করে দেওয়ার চেষ্টা করেছি। কেউ প্রয়োজনীয় কাগজে স্বাক্ষর নিতে এলেও আমি সহযোগিতা করেছি।’

 

আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচন সামনে আসছে। অনেক প্রার্থী আপনাদের কাছে আসবেন। আপনাদের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে আবারও চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে ইনশা আল্লাহ, আগামী পাঁচ বছর আপনাদের পাশে থাকব। আপনারা দোয়া করবেন, যেন সুস্থ থেকে আপনাদের সেবা করতে পারি।’

 

এ সময় উপস্থিত ছিলেন গট্টি ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল মাতুব্বর, আবুল হোসেন, ওবায়দুর কাজী, সাবেক ইউপি সদস্য আতিক মাতুব্বর, ইদ্রিস শেখ, লিয়াকত মুন্সি ও দাউদ খান গট্টি ইউনিয়নের লোহারপাড়া পূজামণ্ডপের সভাপতি রঙ্গেশ্বর বিশ্বাস ও বড়দিয়া বিশ্বাস বাড়ি সার্বজনীন পূজামণ্ডপের সভাপতি বিনয়, অসিত বিশ্বাশ সহ স্থানীয় ব্যক্তিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!