1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি, ১৬৪ মণ্ডপে ৯৯ টন চাল বিতরণ কোটালীপাড়ার কৃতিসন্তান আবির শিকদার গোপালগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত টুঙ্গিপাড়ায় ৩০০ জেলে পরিবার পেল ৭.৫ টন ভিজিএফের চাল কোটালীপাড়ায় যুবদল নেতা দিদার দাড়িয়া বহিষ্কার: ‘পুরো ঘটনা না জেনেই সিদ্ধান্ত’ কাশিয়ানীতে খালের ভেতর পাকা স্থাপনা, এলজিইডির ব্লক সরিয়ে নির্মাণের অভিযোগ মধুখালীতে জমকালো নৌকাবাইচ ও কনসার্টের আয়োজন বিশ্ব শিক্ষক দিবসে সালথায় র‌্যালি ও আলোচনা সভা বীরগঞ্জে মায়ের মৃত্যুবার্ষিকীতে গরিব-দুস্থদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

কোটালীপাড়ার কৃতিসন্তান আবির শিকদার গোপালগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ১৮ Time View

গোপালগঞ্জের কোটালীপাড়ার কৃতিসন্তান আবির শিকদার গোপালগঞ্জ জেলা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। তার এ পদপ্রাপ্তিতে কোটালীপাড়ার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আনন্দের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, সম্প্রতি গোপালগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে কোটালীপাড়ার আবিরকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

নতুন দায়িত্ব পাওয়ার পর আবির বলেন, “দলের প্রতি আমার দায়িত্ব আরও বেড়ে গেল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আদর্শ ও নীতিকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সর্বোচ্চ চেষ্টা করব। একই সঙ্গে কোটালীপাড়ার ছাত্রসমাজের অধিকার ও কল্যাণে কাজ করতে চাই।”

তার এই অর্জনে কোটালীপাড়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও দলীয় নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানিয়েছেন।

তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে আবির তার সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের মাধ্যমে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!