1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় লোটোর নতুন শোরুম উদ্বোধন সদরপুরে আওয়ামী লীগ নেতা ও বালু ব্যবসায়ী ইমান খান আটক বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত টিউবওয়েলের পানিতে নাশকতার সন্দেহ, অচেতন করে প্রবাসীর বাড়িতে চুরি গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ টুঙ্গিপাড়ায় পুলিশের বিশেষ অভিযান, পরোয়ানাভুক্ত ১০ আসামি গ্রেপ্তার মধুখালী উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জাফরের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ সালথায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বীরগঞ্জে জমে উঠছে শত বছরের ঐতিহ্যবাহী ঢেমঢেমিয়া কালীর মেলা বীরগঞ্জে ৬ চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ১ সদস্য গ্রেপ্তার

সালথায় লোটোর নতুন শোরুম উদ্বোধন

লাবলু মিয়া,ফরিদপুর :
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ২৮ Time View
0-4064x3048-0-0-{}-0-12#bokehtype:0#;illum:5 scene:0 humanIn:10;

ফরিদপুরের সালথায় বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ড লোটোর নতুন শোরুমের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে সালথা থানার রোডে অবস্থিত ওয়ালটন শোরুমের দ্বিতীয় তলায় এ শোরুমের উদ্বোধন করা হয়। এ সময় অতিথিরা ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে শোরুমটির উদ্বোধন করেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, বিশিষ্ট সমাজসেবক চৌধুরী সাব্বির আলী, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহিন মাতুব্বর এবং সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ।

 

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ওয়ালটন শোরুমের স্বত্বাধিকারী সাহেব মাতুব্বর, সালথা ডিজিটাল ডায়াগনস্টিক ও কনসালটেশন সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল ইসলাম সোহেল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!