জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের হলরুমে জেলা প্রশাসনের উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ উজ জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রাফিকুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের উপপরিচালক জীবিতেষ বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক তারেক সুলতান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ।
এ ছাড়া জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক ফিরোজ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা অনুষ্ঠানে যোগ দেন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরাও এতে অংশগ্রহণ করেন।
আলোচনা পর্বে বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। এ সময় মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠানে এক বিশেষ আবহ তৈরি হয়।
আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।