1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে জমে উঠছে শত বছরের ঐতিহ্যবাহী ঢেমঢেমিয়া কালীর মেলা বীরগঞ্জে ৬ চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ১ সদস্য গ্রেপ্তার ফরিদপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত মধুখালীতে জমকালো আয়োজনে ‘নতুন কুঁড়ি সিজন-২’-এর শুভ উদ্বোধন চেয়ারম্যান পদে সবুজ ফকির: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ মধুখালীতে চিকিৎসায় অবহেলা: সিজারের আগেই মাতৃগর্ভে নবজাতকের মৃত্যু, ক্লিনিক মালিকের কারাদণ্ড বীরগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধে প্রবাসীকে কুপিয়ে জখম ভাবকী জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন রুহুল আমিন বাবু টুঙ্গিপাড়ায় কলেজের মালামাল চুরির অভিযোগে ছাত্রদল সভাপতি আটক

বীরগঞ্জে জমে উঠছে শত বছরের ঐতিহ্যবাহী ঢেমঢেমিয়া কালীর মেলা

ছাইম খান - গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ২১ Time View

দিনাজপুরের বীরগঞ্জে জমে উঠতে শুরু করেছে শত বছরের ঐতিহ্যবাহী ঢেমঢেমিয়া কালীর মেলা। আগামী ৮ নভেম্বর (রবিবার) থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী এ মেলা। মেলাকে কেন্দ্র করে ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ী, দোকানদার ও পশু বিক্রেতারা আসতে শুরু করেছেন। তাদের আগমনে মেলা প্রাঙ্গণে বাড়তে শুরু করেছে প্রাণচাঞ্চল্য। ধীরে ধীরে প্রস্তুত করা হচ্ছে বিভিন্ন দোকানপাট ও স্টল। সব মিলিয়ে মেলাকে ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে মেলার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করেছেন বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকার এবং বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম।

পরিদর্শনকালে তাঁরা মেলা প্রাঙ্গণের সার্বিক পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, দর্শনার্থীদের চলাচল এবং নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। এ সময় মেলায় আগত ব্যবসায়ী, ক্রেতা ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

এ সময় পূজা উদযাপন কমিটি ও মেলা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা মেলার সার্বিক প্রস্তুতি, আয়োজন এবং সুষ্ঠুভাবে মেলা পরিচালনার বিভিন্ন বিষয় তুলে ধরেন।

শত বছরের ঐতিহ্য ও ধর্মীয় ভাবগাম্ভীর্যকে ধারণ করে আসা ঢেমঢেমিয়া কালীর মেলা শুধু একটি ধর্মীয় আয়োজন নয়, এটি বীরগঞ্জের গ্রামীণ সংস্কৃতি, ঐতিহ্য ও লোকজ জীবনের অন্যতম পরিচিত উৎসব। প্রতিবছর এ মেলাকে কেন্দ্র করে স্থানীয় মানুষের পাশাপাশি আশপাশের উপজেলা ও দূরদূরান্ত থেকে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে। মেলায় বিভিন্ন ধরনের পণ্যসামগ্রী, গ্রামীণ ঐতিহ্যবাহী খাবার, খেলনা ও পশু বেচাকেনাকে ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

এবারও মেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসায়ী ও পশু বিক্রেতাদের আগমন অব্যাহত থাকায় মেলা শুরুর আগেই জমে উঠতে শুরু করেছে মেলা প্রাঙ্গণ। আয়োজকদের প্রত্যাশা, সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিতের মধ্য দিয়ে এবারের ঢেমঢেমিয়া কালীর মেলাও ঐতিহ্য ও উৎসবের আমেজে প্রাণবন্ত হয়ে উঠবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!