1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ভাবকী জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন রুহুল আমিন বাবু টুঙ্গিপাড়ায় কলেজের মালামাল চুরির অভিযোগে ছাত্রদল সভাপতি আটক গোপালগঞ্জে সাবমারসিবল পাম্পের পানিতে গ্যাসের উপস্থিতি সালথায় লটারিতে ৮০ শ্রমিক নিয়োগ টুঙ্গিপাড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ মধুখালীতে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সময় মানছেন না কর্মকর্তা, দেরিতে অফিসে এসে ভোগান্তিতে সেবাগ্রহীতারা গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আরও ১৮, মোট ২৫ গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

টুঙ্গিপাড়ায় কলেজের মালামাল চুরির অভিযোগে ছাত্রদল সভাপতি আটক

ছাইম খান - গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ১৮ Time View

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের পরিত্যক্ত ভবন থেকে জানালা, বারান্দার গ্রিল, ফ্যান ও নির্মাণসামগ্রী চুরির অভিযোগে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাহেদ তালুকদারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
‎
‎ঘটনার বিবরণ দিয়ে ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান বলেন,
‎
‎কলেজ সরকারি বন্ধ থাকায় গত ২৭ অক্টোবর দাপ্তরিক কাজ শেষে দুপুরে আমি বাড়ি ফিরে যাই। পরবর্তীতে পৌনে তিনটার দিকে এক শিক্ষক ফোন করে জানান যে, ছাত্রদল সভাপতি সাহেদ তালুকদার ও তার সহযোগীরা কলেজের পরিত্যক্ত ভবনের জানালা, বারান্দার গ্রিল ও ৩টি ফ্যান জোরপূর্বক খুলে নিয়ে যাচ্ছে। খবর পেয়ে আমি দ্রুত কলেজে পৌঁছে ঘটনার সত্যতা পাই। আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পদ এভাবে চুরির ঘটনা অত্যন্ত দুঃখজনক। তাই কলেজের সভাপতি ও কমিটির অন্যান্য সদস্যদের সঙ্গে পরামর্শ করে আইনি ব্যবস্থা নিয়েছি।
‎
‎
‎থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, চুরির মালামালের আনুমানিক মূল্য প্রায় ৪০ হাজার টাকা। ঘটনার সময় কলেজের কর্মচারী রিথুন তালুকদার ও নির্মাণশ্রমিকেরা বাধা দিলে অভিযুক্তরা তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বিভিন্ন ধরনের হুমকি দেন। এছাড়া কলেজের নতুন ভবন নির্মাণের জন্য আনা ২০০ কেজি রড চুরির অভিযোগও এতে উল্লেখ করা হয়েছে।
‎
‎টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আইয়ূব আলী জানান, কলেজের মালামাল চুরির বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তার ভিত্তিতে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে অভিযুক্ত সাহেদ তালুকদারকে আটক করা হয়েছে। শুক্রবার তাঁকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
‎
‎এদিকে, কলেজের নতুন ভবন নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘সৌরভ ট্রেডার্স’-এর কাছে চাঁদা দাবি এবং চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নির্মাণশ্রমিকদের ভয়ভীতি দেখানোর অভিযোগও রয়েছে সাহেদ তালুকদারের বিরুদ্ধে। কলেজটিকে নিজের পারিবারিক সম্পত্তি দাবি করে তিনি বিভিন্ন সময় হুমকি দিতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
‎
‎এছাড়া এলাকার বিভিন্ন বাড়িতে চুরি, সড়কের সাইনবোর্ড থেকে লোহার পাইপ খুলে নেওয়া এবং মাদক-সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত সাহেদ তালুকদার বা তাঁর পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!