1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু নিজড়া ইউনিয়নে নতুন চমক সরদার আকিবুল ইসলাম পাটগাতী ইউনিয়নে প্রার্থী হিসেবে আলোচনায় কামরুল ইসলাম গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিলে পুলিশের গাড়ি ভা’ঙ’চু’র দুই পুলিশ সদস্যকে মা’র’ধ’র গোপালগঞ্জে রঘুনাথপুর সড়কের সংস্কারকাজ বন্ধ, ধুলায় দুর্ভোগে পথচারীরা বীরগঞ্জের নতুনপাড়া পূজা উদযাপন কমিটির উদ্যোগে চার কৃতী ব্যক্তিকে সম্মাননা

গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

ছাইম খান - গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ১৮ Time View

গোপালগঞ্জে টহল পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ঘটনার সময় পুলিশ সদস্যের সংখ্যা তুলনামূলক কম থাকায় তাঁরা হামলার মুখে পড়েন বলে মন্তব্য করেছেন তিনি।

রোববার (২৫ অক্টোবর) সচিবালয়ে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গোপালগঞ্জ সদর উপজেলার একটি ইউনিয়নের খেয়াঘাট এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতাকর্মীর মিছিল করার চেষ্টার বিষয়ে তথ্য পাওয়া গেছে। এ সময় সেখানে দায়িত্ব পালনরত টহল পুলিশের সদস্যরা পৌঁছালে তাঁদের ওপর হামলার ঘটনা ঘটে।

তিনি আরও জানান, ঘটনাটির ভিডিও প্রশাসনের নজরে এসেছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তবে হামলার ঘটনায় এখন পর্যন্ত কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

গোপালগঞ্জে পুলিশের ওপর হামলার এ ঘটনা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের অবস্থান তুলে ধরেন। তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!