1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে দুই শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে ১৫ পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান আনিস দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে টুঙ্গিপাড়া বিভিন্ন মন্দিরে এমপি এস এম জিলানী শুকুন্দী ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী মনোহরদী উপজেলার যুবদলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান রবীন  ১১ বছর মানুষের পাশে ছিলাম, থাকতে চাই আগামীতেও দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে বর্নির মন্দিরে মন্দিরে জাহাঙ্গীর কবির মাদকমুক্ত ও মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদে লড়তে চান মুক্তার হোসেন মোল্লা মুকসুদপুরে সিনেমা​ স্টাইলে চাঁদা দাবি, চাঁদা না দেওয়ায় বাড়ি লুটপাট করে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কমিটিতে নাম, পদ অস্বীকার করলেন ইসলামী আন্দোলনের নেতা বীরগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আবু বক্কর সিদ্দিক সালথায় পোস্টার টানানো নিয়ে কোকো স্মৃতি সংসদের নেতাকে মারধরের অভিযোগ

বীরগঞ্জে দুই শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে ১৫ পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান আনিস

মোজাম্মেল হক: বীরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ১৭ Time View

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়নে দুই শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে ১৫টি সার্বজনীন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এসব পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা ও দর্শনার্থীদের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে আনিসুর রহমান আনিস পূজামণ্ডপে উপস্থিত ভক্ত, দর্শনার্থী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের বিষয়েও তিনি সার্বিক পরিস্থিতির খোঁজ নেন।
দুই শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে এ পরিদর্শন কর্মসূচিতে ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিজপাড়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপে ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এ সময়ে পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও দর্শনার্থীদের খোঁজখবর নেওয়ার মধ্য দিয়ে পরিদর্শন কর্মসূচি সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!