1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ভয়ে বিএনপিতে যোগ দিয়েছিলেন, সংবাদ সম্মেলন করে পদত্যাগ টুঙ্গিপাড়ার মুরুন মিয়া খাঁর টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে বিএনপি থেকে যুবদল নেতার পদত্যাগ টুঙ্গিপাড়ায় বিএনপি থেকে চার নেতার পদত্যাগ টুঙ্গিপাড়া সরকারি কলেজের পূর্বের নামের ব্যানার টাঙালো ছাত্রলীগের নেতাকর্মীরা গোপালগঞ্জে বিএনপি কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ কোটালীপাড়ায় আওয়ামী লীগ কার্যালয়ের তালা ভেঙ্গে প্রবেশ” নেতাকর্মীদের মিছিল একদিনের ব্যবধানে টুঙ্গিপাড়ায় বিএনপির আরও দুই নেতার পদত্যাগ গোপালগঞ্জে রাতভর যৌথ বাহিনীর অভিযান, আ.লীগের ৪ নেতা আটক আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা এবার গোপালগঞ্জের তিন থানার ওসিকে বদলি

টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে বিএনপি থেকে যুবদল নেতার পদত্যাগ

ছাইম খান - গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন কুশলী ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. তারেক শেখ।

​বুধবার (১৮ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার কুশলী ইউনিয়নের বয়রাপাড়া এলাকায় নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তিনি দল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. তারেক শেখ বলেন, আমি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। পরবর্তীতে বিভিন্ন পরিস্থিতির কারণে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হলেও কুশলী ইউনিয়নে দলটির বর্তমান কার্যক্রম ও কর্মকাণ্ড আমাদের পছন্দ হয়নি। তাই সম্পূর্ণ সচেতনভাবে ও স্বেচ্ছায় বিএনপি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

​তিনি আরও উল্লেখ করেন, অতীতে বিভিন্ন পরিস্থিতি ও ভয়ভীতির মুখে তিনি বিএনপিতে যোগ দিতে বাধ্য হয়েছিলেন। তবে দলে যুক্ত হওয়ার পর থেকেই দলটির সামগ্রিক কর্মকাণ্ড তাঁর মনঃপুত হয়নি। আমি বিদেশে ছিলাম আবার বিদেশ চলে যাব।

​স্থানীয় সংবাদকর্মীদের উপস্থিতিতে আয়োজিত এই সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি ঘোষণা দেন যে, এখন থেকে তিনি বিএনপির সঙ্গে আর কোনো সাংগঠনিক কার্যক্রমে যুক্ত থাকবেন না। পাশাপাশি ভবিষ্যতে অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গেও সম্পৃক্ত না থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!