1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় বিএনপি থেকে চার নেতার পদত্যাগ টুঙ্গিপাড়া সরকারি কলেজের পূর্বের নামের ব্যানার টাঙালো ছাত্রলীগের নেতাকর্মীরা গোপালগঞ্জে বিএনপি কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ কোটালীপাড়ায় আওয়ামী লীগ কার্যালয়ের তালা ভেঙ্গে প্রবেশ” নেতাকর্মীদের মিছিল একদিনের ব্যবধানে টুঙ্গিপাড়ায় বিএনপির আরও দুই নেতার পদত্যাগ গোপালগঞ্জে রাতভর যৌথ বাহিনীর অভিযান, আ.লীগের ৪ নেতা আটক আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা এবার গোপালগঞ্জের তিন থানার ওসিকে বদলি টুঙ্গিপাড়ায় বিএনপি থেকে বাবা-ছেলের পদত্যাগ, আওয়ামী লীগে যোগদান একদুয়ারিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুল আলম হাতেম এর গণসংযোগ

গোপালগঞ্জে বিএনপি কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ

ছাইম খান - গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ২০ Time View

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বিএনপির অস্থায়ী কার্যালয় এবং গ্রামীণ ব্যাংকের একটি শাখায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের এক পরিদর্শকসহ একাধিক স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টার দিকে কাশিয়ানী উপজেলা সদরের বাসস্ট্যান্ড ও ঘোনাপাড়া এলাকায় এসব সহিংসতার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, একদল লোক উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা চালিয়ে সেখানে ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। একই সময়ে গ্রামীণ ব্যাংকের কাশিয়ানী শাখায়ও হামলা চালানো হয়। কার্যালয়টির বিভিন্ন আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ভাঙচুরের পাশাপাশি কিছু নথিতে আগুন দেওয়া হয়।

ঘটনাকালে পুলিশের পরিদর্শক আবু আলম হামলার শিকার হয়ে ধারালো অস্ত্রের আঘাতে আহত হন। এছাড়া আশপাশের কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানেও ভাঙচুর চালানো হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এসব হামলা ও ভাঙচুরের সঙ্গে জড়িত। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!