1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ টুঙ্গিপাড়ায় পুলিশের বিশেষ অভিযান, পরোয়ানাভুক্ত ১০ আসামি গ্রেপ্তার মধুখালী উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জাফরের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ সালথায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বীরগঞ্জে জমে উঠছে শত বছরের ঐতিহ্যবাহী ঢেমঢেমিয়া কালীর মেলা বীরগঞ্জে ৬ চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ১ সদস্য গ্রেপ্তার ফরিদপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত মধুখালীতে জমকালো আয়োজনে ‘নতুন কুঁড়ি সিজন-২’-এর শুভ উদ্বোধন চেয়ারম্যান পদে সবুজ ফকির: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ মধুখালীতে চিকিৎসায় অবহেলা: সিজারের আগেই মাতৃগর্ভে নবজাতকের মৃত্যু, ক্লিনিক মালিকের কারাদণ্ড

মধুখালী উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জাফরের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ

মধুখালী প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৪৮ Time View

ফরিদপুরের মধুখালী উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও সহকর্মী মাহফুজুর রহমান জাফরের মা সখিনা বেগম (১০২)-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে মধুখালী উপজেলা প্রেসক্লাব।
আজ (শনিবার, ৭ নভেম্বর) সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমা সখিনা বেগম মৃত আ. জলিল মন্ডলের স্ত্রী। মৃত্যুকালে তিনি দুই ছেলে, চার মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার মৃত্যুতে মধুখালী উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে সংগঠনের সভাপতি মো. মিজানুর রহমান সরদার এক শোকবার্তায় বলেন, “আমাদের সহকর্মী মাহফুজুর রহমান জাফরের মায়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। শতবর্ষী এই মহীয়সী নারী কামারখালী ইউনিয়নের কোমরপুর এলাকার মানুষের হৃদয়ে একজন মমতাময়ী মা হিসেবে স্থান করে নিয়েছিলেন। তাঁর মৃত্যুতে আমরা একজন স্নেহময়ী ও শ্রদ্ধাভাজন মানুষকে হারালাম।”
তিনি আরও বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন মরহুমার জীবনের সকল ভুলত্রুটি ও গুনাহ ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন।
শনিবার বাদ আসর মরহুমার নিজ গ্রাম কোমরপুরে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!