1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
একদিনের ব্যবধানে টুঙ্গিপাড়ায় বিএনপির আরও দুই নেতার পদত্যাগ গোপালগঞ্জে রাতভর যৌথ বাহিনীর অভিযান, আ.লীগের ৪ নেতা আটক আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা এবার গোপালগঞ্জের তিন থানার ওসিকে বদলি টুঙ্গিপাড়ায় বিএনপি থেকে বাবা-ছেলের পদত্যাগ, আওয়ামী লীগে যোগদান একদুয়ারিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুল আলম হাতেম এর গণসংযোগ টুঙ্গিপাড়ায় বিএনপি দুই নেতার বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম বীরগঞ্জে উদ্যোগ কর্মসূচি বাস্তবায়নে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন

গোপালগঞ্জে রাতভর যৌথ বাহিনীর অভিযান, আ.লীগের ৪ নেতা আটক

ছাইম খান - গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১৬ Time View

গোপালগঞ্জে রাতভর বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। অভিযানের সময় তাঁদের কাছ থেকে সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ১টায় শুরু হওয়া এ অভিযান মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত চলে। জেলার বিভিন্ন থানা এলাকার ১৫টিরও বেশি স্থানে একযোগে অভিযান পরিচালনা করা হয়।

যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, অভিযানে চারটি বিশেষ দল এবং রিজার্ভ সদস্যসহ মোট ৩১৫ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করেন।

আটক ব্যক্তিরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার সুকতাইল গ্রামের ফারুক মোল্লা ও অসিকুল সরদার এবং মুকসুদপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের শফিউল আলম ও কাইয়ুম শেখ।

সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, আটক ফারুক মোল্লা সুকতাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তাঁর বিরুদ্ধে সরকারবিরোধী কর্মকাণ্ড, ভাঙচুর, নাশকতা ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে লোকজন সংগঠিত করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

অন্যদিকে, অসিকুল সরদার সুকতাইল ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক। তাঁর বিরুদ্ধে মিছিল-সমাবেশ আয়োজনের পাশাপাশি নাশকতা ও অগ্নিসংযোগে সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে।

মুকসুদপুর থেকে আটক শফিউল আলম ও কাইয়ুম শেখের বিরুদ্ধেও আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণে উৎসাহ দেওয়া, লোকজন সংগঠিত করা এবং কর্মসূচি আয়োজনের অভিযোগ রয়েছে। তাঁদের ছোট ভাই তরিকুল ইসলাম মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

অভিযান শেষে আটক চারজনের কাছ থেকে সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়। এসব ফোনে সংশ্লিষ্ট কর্মকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে বলে জানিয়েছে যৌথ বাহিনী।

তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য বা মামলার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!