1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা এবার গোপালগঞ্জের তিন থানার ওসিকে বদলি টুঙ্গিপাড়ায় বিএনপি থেকে বাবা-ছেলের পদত্যাগ, আওয়ামী লীগে যোগদান একদুয়ারিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুল আলম হাতেম এর গণসংযোগ টুঙ্গিপাড়ায় বিএনপি দুই নেতার বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম বীরগঞ্জে উদ্যোগ কর্মসূচি বাস্তবায়নে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন

আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা

ছাইম খান - গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১৯ Time View

দীর্ঘ প্রায় আড়াই বছর পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা। সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে তাঁরা সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় দলীয় সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন অব্যাহত রাখার শপথও নেন তাঁরা।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দিনটির কর্মসূচি শুরু হয় সকাল ১০টার দিকে। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে দীর্ঘদিন বন্ধ থাকা তালা খুলে ভেতরে প্রবেশ করেন। পরে সেখানে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর দলীয় নেতাকর্মীদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা মিছিল নিয়ে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে যান। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর একটি শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি শেখ ইফতি জামান পল্লব উপস্থিত নেতাকর্মীদের শপথবাক্য পাঠ করান। এতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন অংশগ্রহণকারীরা।

কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শেখ ইফতি জামান পল্লব। তিনি বলেন, স্থানীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে সেখানে উপস্থিত হয়েছেন। সাধারণ মানুষ যাতে দলীয় কার্যালয়ে বসতে ও সময় কাটাতে পারেন, সে উদ্দেশ্যে কার্যালয়টি খুলে দেওয়া হয়েছে। তাঁর দাবি, প্রশাসনের মাধ্যমে কার্যালয়টি বন্ধ রাখা হয়েছিল। বঙ্গবন্ধুর সমাধিসৌধকে সবার জন্য উন্মুক্ত রাখার কথাও বলেন তিনি।

উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ৭ আগস্ট সর্বশেষ গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে শ্রদ্ধা জানিয়েছিলেন। ওই দিনও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে শপথ নেওয়ার ঘটনা ঘটেছিল।

সেই ঘটনার পর সমাধিসৌধ কমপ্লেক্সে সাধারণ মানুষের প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়। একই সঙ্গে কমপ্লেক্সের তিনটি প্রবেশপথে পুলিশ মোতায়েন করে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!