1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন বীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিজয়া পুনর্মিলনী উদযাপন গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস বীরগঞ্জে গ্রাম্য সালিশে বসে সাধারণ মানুষের সমস্যার কথা শুনলেন এমপি মনজুরুল ইসলাম টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুর, ২২২৪ জনের বিরুদ্ধে মামলা গোপালগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ,১০ যানবাহনের সংঘর্ষে বিএনপি নেতা নিহত,আহত শতাধিক বীরগঞ্জে নারী ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত, মাঠে উৎসবমুখর পরিবেশ গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৪৫৩ জনের নামে মামলা, গ্রেপ্তার ৮

গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা

ছাইম খান - গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ০ Time View

আগামী ১৯ নভেম্বরের ঘোষিত লকডাউন কর্মসূচির সমর্থনে গোপালগঞ্জ জেলা শহরে প্রকাশ্যে বিক্ষোভ মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দলটির কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর জেলায় এটিই প্রথম প্রকাশ্য মিছিল বলে জানা গেছে।

রোববার (১৫ নভেম্বর) সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও এলাকা থেকে মোটরসাইকেল, ভ্যান এবং ট্রাকযোগে নেতাকর্মীরা শহরে আসতে শুরু করেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, তাদের অনেকের হাতে দেশীয় অস্ত্র ও লগি-বৈঠা ছিল। শহরের শিশু পার্ক ও বিসিক শিল্পনগরী এলাকায় তারা প্রথমে অবস্থান নেন।

পরে দুপুর ১২টার দিকে বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মীরা একত্র হয়ে স্লোগান দিতে দিতে মিছিল শুরু করেন। বিসিক ব্রিজ এলাকা থেকে যাত্রা করা মিছিলটি লঞ্চঘাট, মহিলা কলেজ ও জেলা শিল্পকলা একাডেমি সংলগ্ন সড়ক অতিক্রম করে শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।

মিছিল চলাকালে পুলিশের স্থাপন করা ব্যারিকেড ভেঙে সামনের দিকে এগিয়ে যান অংশগ্রহণকারীরা। এ সময় দলীয় বিভিন্ন স্লোগানের পাশাপাশি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সমর্থনে স্লোগান দিতে দেখা যায় তাদের।

এদিকে মিছিলকে ঘিরে সকাল থেকেই গোপালগঞ্জ শহরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও লঞ্চঘাট এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। পুলিশের পাশাপাশি বিজিবি, এসআরবি ও এপিবিএন সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা যায়। পরিস্থিতি পর্যবেক্ষণে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়।

মিছিলকারীদের অগ্রযাত্রা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বড় ধরনের কোনো দৃশ্যমান বাধা দেওয়ার ঘটনা চোখে পড়েনি। তবে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

এ ঘটনায় জেলা শহরের স্বাভাবিক পরিবেশে উত্তেজনা তৈরি হয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!