1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে পুকুরে বিষপ্রয়োগ ও ফলজ গাছ কেটে ৪ লাখ টাকার ক্ষতি, থানায় অভিযোগ মুকসুদপুরে চাকরীর প্রলভোনে শারীরিক সম্পর্কের অভিযোগ উঠেছে ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ার মোতালেবের বিরুদ্ধে জাতীয় শ্রেষ্ঠ রিপোর্টার-২০২৫–২০২৬ সম্মাননা পেলেন গণমাধ্যম কর্মী ফকির মিরাজ আলী শেখ ইসলামী আন্দোলন বাংলাদেশ মুকসুদপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গোপালগঞ্জে শেখ হাসিনার জন্মদিন ঘিরে মিছিল, আটক ৭ সালথায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ফরিদপুরে মেঘনা লাইফ ইনস্যুরেন্সের ব্যবসা উন্নয়ন সভা ও মৃত্যুদাবির চেক হস্তান্তর ‎সালথায় আনসার-ভিডিপির ৫৫টি গাছের চারা ও ১ হাজার তালের বীজ রোপণ মুকসুদপুরে আন্তর্জাতিক মানবপাচার চক্রের হোতা ‘বিশু গ্যাং’ প্রধান গ্রেপ্তার জাতিসংঘে এখন আর মানবতা উচ্চারিত হয় না

মুকসুদপুরে নিখোঁজের একদিন পর কুমার নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

 মুকসুদপুর  প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১৩৭ Time View

গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের একদিন পর কুমার নদী থেকে মিজানুর রহমান ওরফে মিটু খলিফা (৬২) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত মিজানুর রহমান ওরফে মিটু খলিফা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বিবির কান্দি গ্রামের মৃত রশিদ খলিফার ছেলে।

রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার গোহালা ইউনিয়নের ভট্টাচার্য্য কান্দি এলাকায় শাহ আলী ফকিরের বাড়ির দক্ষিণ পাশে কুমার নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে সিন্দিয়াঘা পুলিশ ফাড়িতে খবর দিলে তারা মৃতদেহ উদ্ধার করে৷

স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, শনিবার সকালে মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের সর্দ্দি এলাকায় সাগর মোল্লার বাড়ির সামনে কুমার নদীতে পাট ধোয়া শেষে সাঁতরে নদীর অপর পাড়ে নিজ বাড়ির দিকে যাওয়ার সময় তিনি পানিতে তলিয়ে যান। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
পরে রোববার সকালে ভট্টাচার্য্য কান্দি এলাকায় কুমার নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে সিন্দিয়াঘাট তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ।

সিন্দিয়াঘটা ফাড়ির ইনচার্জ আওরঙ্গজেব জানান,  এ ঘটনায় তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট মরদেহটি হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!