1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে গ্রাম্য সালিশে বসে সাধারণ মানুষের সমস্যার কথা শুনলেন এমপি মনজুরুল ইসলাম টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুর, ২২২৪ জনের বিরুদ্ধে মামলা গোপালগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ,১০ যানবাহনের সংঘর্ষে বিএনপি নেতা নিহত,আহত শতাধিক বীরগঞ্জে নারী ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত, মাঠে উৎসবমুখর পরিবেশ গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৪৫৩ জনের নামে মামলা, গ্রেপ্তার ৮ গোপালগঞ্জে লাঠিসোঁটা নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, জেলা পরিষদ কার্যালয়ে বঙ্গবন্ধুর ছবি সদরপুরে ২০ নভেম্বর ওয়াজ মাহফিল, প্রধান মেহমান ভারতের ক্বারী ইয়াসিন আলী মহিম ইন্সটিউশনের ৮৮ বছরপূর্তি ও পুনর্মিলনী উৎসব উপলক্ষে বর্ণাঢ্য প্রচার শোভাযাত্রা ফরিদপুর জেলা স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের সভাপতি সঞ্জয়, সম্পাদক অনিক ফরিদপুরসহ তিন জেলায় বাড়ছে অনিরাপদ বিদেশ যাত্রা, সচেতনতায় ছুটছে এনজিও

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুর, ২২২৪ জনের বিরুদ্ধে মামলা

ছাইম খান - গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১৬ Time View

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় বড় পরিসরে মামলা দায়ের করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে করা এ মামলায় ২২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।

শুক্রবার বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আইয়ুব আলী। তিনি জানান, থানার উপপরিদর্শক (এসআই) মোসলেম আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আহ্বানে দেশব্যাপী ছাত্র ধর্মঘটকে ঘিরে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দিনভর জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ, ভাঙচুর ও সহিংসতার ঘটনা ঘটে। এসব কর্মসূচিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।

ঘটনার দিন সকাল থেকেই টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় ধর্মঘটের সমর্থকেরা অবস্থান নেন। এ সময় তাদের হাতে লগি-বৈঠা, ঢাল-সড়কিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দেখা যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পরিস্থিতির একপর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানে ভাঙচুর চালানোর পর তাতে আগুন দেওয়া হয়। একই সঙ্গে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের কয়েকটি স্থানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়।

এতে ওই সড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়। হঠাৎ এমন পরিস্থিতিতে সাধারণ যাত্রী ও পথচারীদের ভোগান্তিতে পড়তে হয়।

পুলিশ জানিয়েছে, এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে দায়ের করা মামলায় সব মিলিয়ে ২ হাজার ২২৪ জনকে আসামি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!