1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
টিউবওয়েলের পানিতে নাশকতার সন্দেহ, অচেতন করে প্রবাসীর বাড়িতে চুরি গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ টুঙ্গিপাড়ায় পুলিশের বিশেষ অভিযান, পরোয়ানাভুক্ত ১০ আসামি গ্রেপ্তার মধুখালী উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জাফরের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ সালথায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বীরগঞ্জে জমে উঠছে শত বছরের ঐতিহ্যবাহী ঢেমঢেমিয়া কালীর মেলা বীরগঞ্জে ৬ চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ১ সদস্য গ্রেপ্তার ফরিদপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত মধুখালীতে জমকালো আয়োজনে ‘নতুন কুঁড়ি সিজন-২’-এর শুভ উদ্বোধন চেয়ারম্যান পদে সবুজ ফকির: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ

টিউবওয়েলের পানিতে নাশকতার সন্দেহ, অচেতন করে প্রবাসীর বাড়িতে চুরি

মধুখালী প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৫০ Time View

ফরিদপুরের মধুখালী উপজেলার করকদি ইউনিয়নের চরবাশপুর গ্রামে এক প্রবাসীর বাড়িতে পরিবারের সদস্যদের অচেতন করে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরেরা প্রায় ৯ ভরি স্বর্ণালংকার, নগদ ৮০ হাজার টাকা, ভিসা, পাসপোর্টসহ মূল্যবান বিভিন্ন মালামাল নিয়ে গেছে। টিউবওয়েলের পানিতে অচেতন করার কোনো পদার্থ মেশানো হয়েছিল বলে পরিবারের পক্ষ থেকে সন্দেহ করা হচ্ছে।

আজ (রোববার, ৮ নভেম্বর) রাত আনুমানিক আড়াইটার দিকে মোহাম্মদ কিয়াম উদ্দিন শেখের বাড়িতে এ ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, ঘটনার রাতে কিয়াম উদ্দিন শেখ ও তাঁর স্ত্রী শিউলি বেগম নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন। এ সময় চোরেরা বাড়ির দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। পরে পরিবারের সদস্যদের অচেতন অবস্থার সুযোগ নিয়ে ঘরের মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায়।

প্রবাসীর স্ত্রী শিউলি বেগম জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে ঘুমন্ত অবস্থায় চোরেরা বাড়িতে প্রবেশ করে। এ সময় তিনি স্বামীকে ডাকাডাকি করলেও তাঁর কোনো সাড়া পাননি। তাঁর ধারণা, টিউবওয়েলের পানিতে অচেতন করার কোনো নাশকীয় পদার্থ মিশিয়ে পরিবারের সদস্যদের অচেতন করা হয়ে থাকতে পারে। তবে কীভাবে তাঁরা অচেতন হয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

প্রবাসী কিয়াম উদ্দিন শেখ বলেন, “চুরির বিষয়টি বুঝতে পারার পরও আমার নিজের মধ্যে কোনো হুঁশ ছিল না। অচেতন অবস্থায় থাকায় কিছুই করতে পারিনি।”

চুরির ঘটনায় মধুখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত চুরি যাওয়া মালামাল উদ্ধার কিংবা ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।

এ ঘটনায় চরবাশপুর গ্রামে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী দ্রুত ঘটনার রহস্য উদ্‌ঘাটন, জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!