1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে নারী ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত, মাঠে উৎসবমুখর পরিবেশ গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৪৫৩ জনের নামে মামলা, গ্রেপ্তার ৮ গোপালগঞ্জে লাঠিসোঁটা নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, জেলা পরিষদ কার্যালয়ে বঙ্গবন্ধুর ছবি সদরপুরে ২০ নভেম্বর ওয়াজ মাহফিল, প্রধান মেহমান ভারতের ক্বারী ইয়াসিন আলী মহিম ইন্সটিউশনের ৮৮ বছরপূর্তি ও পুনর্মিলনী উৎসব উপলক্ষে বর্ণাঢ্য প্রচার শোভাযাত্রা ফরিদপুর জেলা স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের সভাপতি সঞ্জয়, সম্পাদক অনিক ফরিদপুরসহ তিন জেলায় বাড়ছে অনিরাপদ বিদেশ যাত্রা, সচেতনতায় ছুটছে এনজিও প্রতি মিউটেশনের প্রস্তাবে ১০০০ টাকা করে ঘুষ দাবি শিক্ষকদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কমিটি গঠনের দাবি মধুখালীতে শিক্ষক নেতার জন্মদিনে মধুখালীতে আশা’র উদ্যোগে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্প শুরু

বীরগঞ্জে নারী ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত, মাঠে উৎসবমুখর পরিবেশ

মোজাম্মেল হক: বীরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ২০ Time View

নারীদের খেলাধুলায় উৎসাহিত করা, ক্রীড়াঙ্গনে তাঁদের অংশগ্রহণ বৃদ্ধি এবং তরুণ প্রজন্মের মধ্যে ক্রীড়াচর্চা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জে ‘শ্রেষ্ঠ এগ্রো কেয়ার নারী ফুটবল প্রীতি ম্যাচ-২৬’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার ভগীরপাড়া ফরিদপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। ১ ও ২ নং ওয়ার্ড বিএনপি এবং ভগীরপাড়া যুবসমাজ যৌথভাবে এ খেলার আয়োজন করে। খেলা ঘিরে মাঠে স্থানীয় মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বীরগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি এবং ১০নং মোহনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফেরদৌস হোসেন মণ্ডল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০নং মোহনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মজিদুল ইসলাম (মাস্টার)।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. আক্কাস আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাসেল ইসলাম এবং এসকে সায়মা খেলাঘরের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম শ্রাবণ।

এ ছাড়া অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং বীরগঞ্জের ঝাড়বাড়ী এলাকার শ্রেষ্ঠ এগ্রো কেয়ারের পরিচালক বিপুল অধিকারী।

আয়োজকেরা জানান, নারীদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং স্থানীয় পর্যায়ে নারী ফুটবলের প্রসারে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি নারীর ক্ষমতায়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করে তুলতে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা তাঁদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!