1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধে প্রবাসীকে কুপিয়ে জখম ভাবকী জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন রুহুল আমিন বাবু টুঙ্গিপাড়ায় কলেজের মালামাল চুরির অভিযোগে ছাত্রদল সভাপতি আটক গোপালগঞ্জে সাবমারসিবল পাম্পের পানিতে গ্যাসের উপস্থিতি সালথায় লটারিতে ৮০ শ্রমিক নিয়োগ টুঙ্গিপাড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ মধুখালীতে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সময় মানছেন না কর্মকর্তা, দেরিতে অফিসে এসে ভোগান্তিতে সেবাগ্রহীতারা গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আরও ১৮, মোট ২৫ গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধে প্রবাসীকে কুপিয়ে জখম

ছাইম খান - গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ১৬ Time View

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে রাসেল শিকদার (৪০) নামে প্রবাসীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার পাটগাতী ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে এঘটনা ঘটে। এতে নারী-পুরুষ সহ অন্তত পাঁচজন আহত হয়েছে।

তার মধ্যে প্রবাসী রাসেল শিকদার গোপালগঞ্জ আড়াইশো শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তিনি পাটগাতী মধ্যপাড়া গ্রামের আব্দুল হালিম শিকদারের ছেলে। রাসেল ৩ মাস আগে কুয়েত থেকে গ্রামের বাড়িতে এসেছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে টুঙ্গিপাড়া ও পাটগাতী মৌজার ১৪১ শতক জমি নিয়ে রাসেল শিকদারদের সাথে মামলা-মোকদ্দমা চলে আসছিল প্রতিবেশী মিজান শিকদার ও বাচ্চু মোল্লাদের সাথে। গত বুধবার হঠাৎ করে মিজান শিকদার, বাচ্চু মোল্লা, তার ছেলে হাসিব মোল্লা সহ তাদের পরিবারের লোকজন রাসেল শিকদারের বাড়িতে হামলা করে। পরে ঐদিন বিকালে রাসেল টুঙ্গিপাড়া থানায় লিখিত অভিযোগ করেন। পরদিন দুপুরে নামাজ পড়ে রাসেল বাড়ির পাশের দোকানে থাকা অবস্থায় মিজান শিকদার সহ অন্যান্যরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা করে। রাসেলের চিৎকারে পরিবারের সবাই ছুটে আসলে তাদেরও মারধর করে প্রতিপক্ষের লোকজন । একপর্যায়ে স্থানীয়রা রাসেলকে রক্তাক্ত অবস্থায় টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কিন্তু অবস্থা আশঙ্কাজনক থাকায় কর্তব্যরত চিকিৎসক তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে।

আহত রাসেল শিকদারের চাচা ওহিদ শিকদার বলেন, মিজান শিকদার, বাচ্চু মোল্লাদের সাথে জমিজমা নিয়ে আমাদের মোকদ্দমা চলছিল। বুধবার তারা আদালতে সাক্ষী হাজির করতে পারেনি। তাই মামলায় হেরে যাওয়ার আতঙ্কে তারা আদালত থেকে ফিরেই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের বাড়িতে হামলা করে। পরদিন বৃহস্পতিবার বাড়ির সামনে রাসেলকে একা পেয়ে কুপিয়ে জখম করে। আমরা ঠেকাতে গেলে আমাদেরও মারধর করে।

এবিষয়ে অভিযুক্তদের বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি। তাই তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আহত রাসেলের চাচা ওহিদ সিকদার বাদী হয়ে ছয়জনকে অভিযুক্ত করে টুঙ্গিপাড়া থানায় লিখিত অভিযোগ করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!