1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় যুবদল নেতা দিদার দাড়িয়া বহিষ্কার: ‘পুরো ঘটনা না জেনেই সিদ্ধান্ত’ কাশিয়ানীতে খালের ভেতর পাকা স্থাপনা, এলজিইডির ব্লক সরিয়ে নির্মাণের অভিযোগ মধুখালীতে জমকালো নৌকাবাইচ ও কনসার্টের আয়োজন বিশ্ব শিক্ষক দিবসে সালথায় র‌্যালি ও আলোচনা সভা বীরগঞ্জে মায়ের মৃত্যুবার্ষিকীতে গরিব-দুস্থদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহীর মৃত্যু সদরপুরে কৃষক কার্ড বিতরণ, ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে সংযুক্ত বালিয়াকান্দিতে কৃষককার্ড বিতরণের উদ্বোধন বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত

কাশিয়ানীতে খালের ভেতর পাকা স্থাপনা, এলজিইডির ব্লক সরিয়ে নির্মাণের অভিযোগ

মামুনুর রহমান শিকদার জুয়েল
  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৪২ Time View

গোপালগঞ্জের কাশিয়ানীর হাতিয়াড়া ইউনিয়নের পাথরঘাটা গ্রামে খালের ভেতরে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, একটি ব্রিজের পাশে এলজিইডির স্থাপিত ব্লক সরিয়ে সেখানে প্রায় ৩২ ইঞ্চি পুরু পাকা দেয়াল নির্মাণ করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, খালের স্বাভাবিক প্রবাহ ও সরকারি অবকাঠামোর নিরাপত্তার বিষয়টি বিবেচনা না করেই এ ধরনের স্থাপনা নির্মাণ করা হচ্ছে। বিষয়টি নিয়ে এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
অভিযোগের বিষয়ে পাথরঘাটা গ্রামের তুষার বিশ্বাস, পিতা অতুলচন্দ্র বিশ্বাসের সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্থানীয়রা উল্লেখ করেছেন। তবে এ বিষয়ে তার বক্তব্য প্রতিবেদকের কাছে পাওয়া যায়নি।
স্থানীয়দের পক্ষ থেকে বিষয়টি হাতিয়াড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে একাধিকবার অবহিত করা হয়েছে বলে জানা গেছে। ভূমি কর্মকর্তার পক্ষ থেকে সংশ্লিষ্ট জমির মালিককে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে অফিসে যোগাযোগ করতে বলা হলেও এখন পর্যন্ত তিনি তা করেননি বলে দাবি করেছেন ওই কর্মকর্তা।
এ বিষয়ে হাতিয়াড়া ইউনিয়নের ভূমি কর্মকর্তার সঙ্গে কথা হলে তিনি বলেন, “আমি একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করেছি। নিজেও সশরীরে ওই স্থানে গিয়ে দেখেছি। বিষয়টি আমার কাছে ভালো মনে হয়নি। এখন পর্যন্ত তারা আমার সঙ্গে কোনো যোগাযোগ রক্ষা করেনি।”
এদিকে স্থানীয়দের প্রশ্ন—যদি সরকারি খাল, এলজিইডির স্থাপনা কিংবা সরকারি জমি-সংক্রান্ত কোনো বিধি লঙ্ঘনের ঘটনা ঘটে থাকে, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেন দ্রুত ব্যবস্থা নিচ্ছে না?
পাথরঘাটা গ্রামের বাসিন্দারা বিষয়টি সরেজমিনে তদন্ত করে স্থাপনাটির বৈধতা যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!