1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
অপপ্রচার ও একপাক্ষিক সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন আড়াই বছর পর ধুয়ে-মুছে পরিষ্কার হচ্ছে বঙ্গবন্ধুর সমাধিসৌধ, অংশ নিলেন শত শত নেতাকর্মী গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুই যুবকের সালথার ওসির সাহসিকতায় রক্ষা পেল মুকসুদপুর থানার অস্ত্র গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা রাজনৈতিক উত্তেজনার পর টুঙ্গিপাড়ায় ফিরছে স্বস্তির পরিবেশ ভয়ে বিএনপিতে যোগ দিয়েছিলেন, সংবাদ সম্মেলন করে পদত্যাগ টুঙ্গিপাড়ার মুরুন মিয়া খাঁর টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে বিএনপি থেকে যুবদল নেতার পদত্যাগ টুঙ্গিপাড়ায় বিএনপি থেকে চার নেতার পদত্যাগ টুঙ্গিপাড়া সরকারি কলেজের পূর্বের নামের ব্যানার টাঙালো ছাত্রলীগের নেতাকর্মীরা

অপপ্রচার ও একপাক্ষিক সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মধুখালী প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ২ Time View

নিজের বিরুদ্ধে প্রকাশিত কয়েকটি সংবাদকে ‘একপাক্ষিক, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতা কে এম রকিবুল ইসলাম রিপন। একই সঙ্গে প্রকাশিত সংবাদগুলোর নিরপেক্ষ পর্যালোচনা, প্রকৃত ঘটনা অনুসন্ধান এবং প্রয়োজনীয় ক্ষেত্রে সংশোধনী প্রকাশের আহ্বান জানিয়েছেন তিনি।

গতকাল (শুক্রবার, ২০ নভেম্বর) ফরিদপুরের মধুখালীতে উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন। কে এম রকিবুল ইসলাম রিপন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সাবেক সদস্য, ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ফরিদপুর-১ আসনের সংরক্ষিত মহিলা সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

লিখিত বক্তব্যে রিপন বলেন, দীর্ঘ ২৮ বছর ধরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দর্শনে অনুপ্রাণিত হয়ে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। ছাত্রদল, যুবদল ও মৎস্যজীবী দলের রাজনীতির মধ্য দিয়ে তাঁর পথচলা শুরু হয়। দীর্ঘ এই রাজনৈতিক জীবনে তিনি নানা প্রতিকূলতা, হামলা-মামলা ও হয়রানির শিকার হয়েছেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক কারণে বিভিন্ন জেলায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়, যার একটিতে বিএনপির সাবেক মহাসচিব ও বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তাঁকেও আসামি করা হয়েছিল বলে তিনি উল্লেখ করেন। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের কয়েকটি পেজে তাঁকে জড়িয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে রিপন বলেন, এসব প্রতিবেদনে ঘটনার পূর্ণাঙ্গ প্রেক্ষাপট তুলে ধরা হয়নি। সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য গ্রহণ এবং তথ্য যাচাই-বাছাই ছাড়াই একপাক্ষিকভাবে সংবাদ প্রচার করা হয়েছে।

সুনির্দিষ্ট দুটি ঘটনার উদাহরণ টেনে তিনি জানান, ‘এস টিভি’ নামক একটি ফেসবুক পেজে হাইকোর্টের জামিনসংক্রান্ত বিষয়ে এক নারীর বক্তব্য প্রচার করা হলেও সেখানে তাঁর বা সংশ্লিষ্ট অন্য পক্ষের কোনো বক্তব্য নেওয়া হয়নি। এ ছাড়া পারিবারিক বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যকার বিবাদ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠিত একটি সালিশের ঘটনাকে কেন্দ্র করে তাঁকে জড়িয়ে নেতিবাচক সংবাদ প্রচার করা হয়েছে। অথচ এ ক্ষেত্রে বিবাদের উভয় পক্ষ, প্রত্যক্ষদর্শী কিংবা সালিশকারীদের কারও বক্তব্য নেওয়া হয়নি। সাংবাদিকতার নীতিমালার কথা স্মরণ করিয়ে দিয়ে রিপন বলেন, কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তা সংবাদমাধ্যমে আসতেই পারে। তবে উভয় পক্ষের বক্তব্য গ্রহণ, তথ্য যাচাই এবং প্রকৃত প্রেক্ষাপট তুলে ধরা সাংবাদিকতার মৌলিক দায়িত্ব। সংবাদমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। ব্যক্তিগত স্বার্থ বা প্রতিহিংসাবশত বিভ্রান্তিকর সংবাদ প্রচার করলে তা পুরো সাংবাদিক সমাজের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করে। অভিযোগ করে তিনি আরও বলেন, কিছু অনিবন্ধিত সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ ও কথিত সংবাদমাধ্যম ব্যবহার করে বিএনপি ও এর নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে তাঁর সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে। কারও বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হলেই তাঁকে অপরাধী হিসেবে বিবেচনা করা উচিত নয়; বরং যথাযথ তদন্ত ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই সত্যতা নির্ধারিত হওয়া প্রয়োজন।

বক্তব্যের শেষাংশে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রত্যাখ্যান করে রিপন বলেন, তাঁর বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা যথাযথ তথ্য-প্রমাণসহ উপস্থাপন এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ নিশ্চিত করতে হবে। এ সময় তিনি সত্য অনুসন্ধানে সাংবাদিক সমাজের সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম নাসির, মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম মানিক, পৌর বিএনপির সভাপতি হায়দার মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াসিন বিশ্বাস, উপজেলা যুবদলের সভাপতি এস এম মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম এনামুল, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাদ্দাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক লিটন, উপজেলা ওলামা দলের সভাপতি রাজিব, পৌর যুবদল নেতা মাহবুবসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!