1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় বিএনপি থেকে চার নেতার পদত্যাগ টুঙ্গিপাড়া সরকারি কলেজের পূর্বের নামের ব্যানার টাঙালো ছাত্রলীগের নেতাকর্মীরা গোপালগঞ্জে বিএনপি কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ কোটালীপাড়ায় আওয়ামী লীগ কার্যালয়ের তালা ভেঙ্গে প্রবেশ” নেতাকর্মীদের মিছিল একদিনের ব্যবধানে টুঙ্গিপাড়ায় বিএনপির আরও দুই নেতার পদত্যাগ গোপালগঞ্জে রাতভর যৌথ বাহিনীর অভিযান, আ.লীগের ৪ নেতা আটক আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা এবার গোপালগঞ্জের তিন থানার ওসিকে বদলি টুঙ্গিপাড়ায় বিএনপি থেকে বাবা-ছেলের পদত্যাগ, আওয়ামী লীগে যোগদান একদুয়ারিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুল আলম হাতেম এর গণসংযোগ

টুঙ্গিপাড়ায় বিএনপি থেকে চার নেতার পদত্যাগ

ছাইম খান - গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ২২ Time View

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চার নেতা পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন।

​বুধবার (১৮ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার কুশলী ইউনিয়নের বয়রাপাড়া এলাকায় নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা আনুষ্ঠানিকভাবে দল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

​পদত্যাগকারী নেতারা হলেন কুশলী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মহিবুল ইসলাম, কুশলী ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. তারেক শেখ, যুবদলের সভাপতি পদপ্রার্থী মো. আরিফ শেখ এবং কুশলী ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক মো. মারুফ শেখ। তাঁরা সবাই কুশলী গ্রামের বাসিন্দা।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. তারেক শেখ বলেন, আমরা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। পরবর্তীতে বিভিন্ন পরিস্থিতির কারণে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হলেও কুশলী ইউনিয়নে দলটির বর্তমান কার্যক্রম ও কর্মকাণ্ড আমাদের পছন্দ হয়নি। তাই সম্পূর্ণ সচেতনভাবে ও স্বেচ্ছায় বিএনপি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

​তিনি আরও বলেন, অতীতে বিভিন্ন পরিস্থিতি ও ভয়ভীতির মুখে তাঁরা বিএনপিতে যোগ দিতে বাধ্য হয়েছিলেন। তবে দলে যুক্ত হওয়ার পর থেকেই দলটির সামগ্রিক কর্মকাণ্ড তাঁদের মনঃপুত হয়নি।

​সংবাদ সম্মেলনের মাধ্যমে ওই চার নেতা ঘোষণা দেন যে, এখন থেকে তাঁরা বিএনপির সঙ্গে আর কোনো সাংগঠনিক কার্যক্রমে যুক্ত থাকবেন না। পাশাপাশি ভবিষ্যতে অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গেও সম্পৃক্ত না থাকার সিদ্ধান্ত নিয়েছেন বলে তাঁরা উল্লেখ করেন।

​স্থানীয় সংবাদকর্মীদের উপস্থিতিতে আয়োজিত এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে তাঁরা আনুষ্ঠানিকভাবে দলত্যাগের ঘোষণা দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!