1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ভয়ে বিএনপিতে যোগ দিয়েছিলেন, সংবাদ সম্মেলন করে পদত্যাগ টুঙ্গিপাড়ার মুরুন মিয়া খাঁর টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে বিএনপি থেকে যুবদল নেতার পদত্যাগ টুঙ্গিপাড়ায় বিএনপি থেকে চার নেতার পদত্যাগ টুঙ্গিপাড়া সরকারি কলেজের পূর্বের নামের ব্যানার টাঙালো ছাত্রলীগের নেতাকর্মীরা গোপালগঞ্জে বিএনপি কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ কোটালীপাড়ায় আওয়ামী লীগ কার্যালয়ের তালা ভেঙ্গে প্রবেশ” নেতাকর্মীদের মিছিল একদিনের ব্যবধানে টুঙ্গিপাড়ায় বিএনপির আরও দুই নেতার পদত্যাগ গোপালগঞ্জে রাতভর যৌথ বাহিনীর অভিযান, আ.লীগের ৪ নেতা আটক আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা এবার গোপালগঞ্জের তিন থানার ওসিকে বদলি

ভয়ে বিএনপিতে যোগ দিয়েছিলেন, সংবাদ সম্মেলন করে পদত্যাগ টুঙ্গিপাড়ার মুরুন মিয়া খাঁর

ছাইম খান - গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১৬ Time View

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্ণী ইউনিয়নের সিঙ্গিপাড়া ২ নং ওয়ার্ডের বাসিন্দা মুরুন মিয়া খাঁ সংবাদ সম্মেলন করে বিএনপি থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন।

​১৯ নভেম্বর সকাল ১০টায় সিঙ্গিপাড়ায় নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুরুন মিয়া খাঁ বলেন, আমার পরিবার ও বংশপরম্পরায় আজীবন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। গত ৫ আগস্টের পর উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে বিভিন্ন মামলা ও হামলার ভয়ে আমি বাধ্য হয়ে বিএনপিতে যোগদান করি। কিন্তু আমার মন ও মননে চিরকাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের আদর্শ গভীরভাবে ধারণ করে আছি। তাই আজ থেকে সম্পূর্ণ সজ্ঞানে ও স্বইচ্ছায় বিএনপি থেকে পদত্যাগ করছি।

​তিনি আরও বলেন, আমি একজন সাধারণ ও গরিব মানুষ। আগামী দিনে আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে নিজেকে জড়াতে চাই না। শান্তিতে সাধারণ জীবনযাপন করতে চাই। এ সময় তিনি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে নিজের রাজনৈতিক অবস্থান পুনর্ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!