1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় কৃষক কার্ডের আওতায় ৩ হাজার ৯২৫ কৃষক সদরপুরে ‘EARN’ প্রকল্পের অবহিতকরণ সভা, গঠন করা হলো সমন্বয় কমিটি টুঙ্গিপাড়ায় আ.লীগ ও ছাত্রলীগকে ‘নিষিদ্ধ’ বলা যাবে না, সাংবাদিককে ছাত্রলীগ নেতার বার্তা গোপালগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০; বিস্ফোরণ ও দোকানপাটে হামলা মধুখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও বিজয় দিবস উদযাপন নিয়ে আলোচনা সভা টুঙ্গিপাড়ায় আবারও সংবাদ সম্মেলন করে বিএনপির নেতার পদত্যাগ গোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন, দায়িত্বে থাকবেন মোট ৫৫ প্লাটুন অপপ্রচার ও একপাক্ষিক সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন আড়াই বছর পর ধুয়ে-মুছে পরিষ্কার হচ্ছে বঙ্গবন্ধুর সমাধিসৌধ, অংশ নিলেন শত শত নেতাকর্মী গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুই যুবকের

সালথায় কৃষক কার্ডের আওতায় ৩ হাজার ৯২৫ কৃষক

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৩ Time View

আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে ফরিদপুরের সালথা উপজেলার ৩ হাজার ৯২৫ জন কৃষকের ব্যাংক হিসাবে সরাসরি পৌঁছে যাবে কৃষক কার্ডের ইনসেনটিভের অর্থ। প্রত্যেক কৃষক পাবেন ২ হাজার ৫০০ টাকা করে। এ হিসাবে উপজেলায় মোট ৯৮ লাখ ১২ হাজার ৫০০ টাকা বিতরণ করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার গট্টি ইউনিয়নের দুটি ব্লকের কৃষকদের এ কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে গট্টি ব্লকের ২ হাজার ৯০ জন এবং সিংহপ্রতাপ ব্লকের ১ হাজার ৮৩৫ জন কৃষক রয়েছেন। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর স্বয়ংক্রিয় পদ্ধতিতে সুবিধাভোগীদের নিজ নিজ ব্যাংক হিসাবে এ অর্থ জমা হবে। এ পদ্ধতিতে কৃষকদের হাতে সরাসরি সরকারি সহায়তার অর্থ পৌঁছাবে। ফলে মধ্যস্বত্বভোগীর হস্তক্ষেপ ছাড়াই কৃষকেরা এ সুবিধা গ্রহণ করতে পারবেন। জেলা প্রশাসন ও কৃষি সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ফরিদপুর জেলার অন্যান্য উপজেলার তুলনায় সালথা উপজেলায় সবচেয়ে বেশি সংখ্যক কৃষক এ সুবিধার আওতায় আসছেন।

এ বিষয়ে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন বলেন, সরকারের এ উদ্যোগের আওতায় সালথার কৃষকেরা যেন নির্বিঘ্নে ও দ্রুততম সময়ে প্রণোদনার অর্থ পান, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আগামী ২ ডিসেম্বর কর্মসূচির উদ্বোধনের পরপরই তালিকাভুক্ত ৩ হাজার ৯২৫ জন কৃষকের ব্যাংক হিসাবে জনপ্রতি ২ হাজার ৫০০ টাকা করে মোট ৯৮ লাখ ১২ হাজার ৫০০ টাকা জমা হবে। তিনি আরও বলেন, জেলার মধ্যে সালথায় সর্বাধিক সংখ্যক কৃষক এ সুবিধা পাওয়ায় স্থানীয় কৃষকদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। এ অর্থ দিয়ে কৃষকেরা বীজ, সারসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সংগ্রহ করতে পারবেন। এতে কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!