1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় কৃষক কার্ডের আওতায় ৩ হাজার ৯২৫ কৃষক সদরপুরে ‘EARN’ প্রকল্পের অবহিতকরণ সভা, গঠন করা হলো সমন্বয় কমিটি টুঙ্গিপাড়ায় আ.লীগ ও ছাত্রলীগকে ‘নিষিদ্ধ’ বলা যাবে না, সাংবাদিককে ছাত্রলীগ নেতার বার্তা গোপালগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০; বিস্ফোরণ ও দোকানপাটে হামলা মধুখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও বিজয় দিবস উদযাপন নিয়ে আলোচনা সভা টুঙ্গিপাড়ায় আবারও সংবাদ সম্মেলন করে বিএনপির নেতার পদত্যাগ গোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন, দায়িত্বে থাকবেন মোট ৫৫ প্লাটুন অপপ্রচার ও একপাক্ষিক সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন আড়াই বছর পর ধুয়ে-মুছে পরিষ্কার হচ্ছে বঙ্গবন্ধুর সমাধিসৌধ, অংশ নিলেন শত শত নেতাকর্মী গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুই যুবকের

সদরপুরে ‘EARN’ প্রকল্পের অবহিতকরণ সভা, গঠন করা হলো সমন্বয় কমিটি

সদরপুর প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৫ Time View

ফরিদপুরের সদরপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তর বাস্তবায়নাধীন এবং আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন পরিচালিত EARN প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে প্রকল্পের কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে ৩০ সদস্যবিশিষ্ট উপজেলা সমন্বয় কমিটি (UCC) গঠন করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন। সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম মাসুদুল হাসান। এ সময় EARN প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. মুস্তাফিজুর রহমান, উপজেলা ব্যবস্থাপক ওয়াজেদ আলী প্রামাণিক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও প্রকল্পের অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন।

সভায় প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, বাস্তবায়ন পরিকল্পনা এবং উপজেলা পর্যায়ে বিভিন্ন সরকারি দপ্তরের সঙ্গে সমন্বয়ের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি উপজেলা সমন্বয় কমিটির (UCC) ভূমিকা, দায়িত্ব ও কার্যক্রম তুলে ধরা হয়। কমিটির সভাপতি করা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এবং সদস্যসচিব করা হয়েছে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাকে।

EARN প্রকল্পের আওতায় গ্রাম পর্যায়ে ভিলেজ লার্নিং অ্যান্ড ট্রেনিং সেন্টার (VLTC) স্থাপন ও পরিচালনা, বিকল্প শিক্ষা এবং প্রাসঙ্গিক দক্ষতা উন্নয়নের সুযোগ সৃষ্টি, মজুরিভিত্তিক কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানে সহায়তা করা হবে। এ ছাড়া শিক্ষা, কর্মসংস্থান বা প্রশিক্ষণের বাইরে থাকা (NEET) যুবদের প্রশিক্ষণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে কাজ করবে প্রকল্পটি।

সভায় অংশগ্রহণকারীরা পারস্পরিক সহযোগিতা, সমন্বয় ও সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে প্রকল্পের কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!