1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রশিক্ষণ অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে প্রযুক্তির ব্যবহার, প্রশিক্ষণ পেলেন মাঠকর্মীরা কাহারোলে শুভ মহালয়ায় পিতৃ-মাতৃ পূজা, ধর্মসভা ও বাউল কীর্তন অনুষ্ঠিত কাহারোল উপজেলা পরিষদে পরিদর্শন কক্ষ উদ্বোধন করলেন এমপি মনজুরুল ইসলাম এমপি এস এম জিলানির চাচাতো ভাই টুঙ্গিপাড়া কৃষক দলের সভাপতি আর নেই টুঙ্গিপাড়ায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে হাসপাতালে ভর্তি ২৫ জনের বেশি বীরগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি, ১৬৪ মণ্ডপে ৯৯ টন চাল বিতরণ কোটালীপাড়ার কৃতিসন্তান আবির শিকদার গোপালগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত টুঙ্গিপাড়ায় ৩০০ জেলে পরিবার পেল ৭.৫ টন ভিজিএফের চাল কোটালীপাড়ায় যুবদল নেতা দিদার দাড়িয়া বহিষ্কার: ‘পুরো ঘটনা না জেনেই সিদ্ধান্ত’

সালথায় ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রশিক্ষণ অনুষ্ঠিত

লাবলু মিয়া, ফরিদপুর:
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৫ Time View

ফ্যামিলি কার্ড কর্মসূচি সুষ্ঠু, স্বচ্ছ ও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে ফরিদপুরের সালথায় মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে ১২ জন তথ্যসংগ্রহকারী ও তিনজন সুপারভাইজার অংশ নেন।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সালথা উপজেলা হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়।

প্রশিক্ষণে প্রকৃত ও যোগ্য উপকারভোগী শনাক্তকরণ, নির্ভুল তথ্য সংগ্রহ, সংগৃহীত তথ্য যাচাই-বাছাই এবং কর্মসূচি বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়। সরকারি সহায়তা যাতে প্রকৃত উপকারভোগীদের কাছে যথাযথভাবে পৌঁছে যায়, সে লক্ষ্যে মাঠপর্যায়ের কার্যক্রম সুশৃঙ্খল ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ ছাড়া তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দায়িত্ব ও কর্তব্য, তথ্য সংগ্রহের সঠিক পদ্ধতি এবং নির্ধারিত নির্দেশনা অনুসরণ করে কাজ করার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। তথ্য সংগ্রহের ক্ষেত্রে নিরপেক্ষতা, সতর্কতা ও পেশাগত দায়িত্বশীলতা বজায় রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ফরিদপুরের উপপরিচালক মোহাম্মদ এহিয়াতুজ্জামান, সালথা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাজহারুল ইসলাম ও সহকারী সমাজসেবা কর্মকর্তা মো. সেলিম তালুকদার। প্রশিক্ষণ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন মো. সাইফুল শেখ।

সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণের মাধ্যমে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের মান উন্নত হবে। পাশাপাশি প্রকৃত ও যোগ্য উপকারভোগীদের সঠিকভাবে শনাক্ত করে তাঁদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার কার্যক্রম আরও স্বচ্ছ, নিরপেক্ষ ও কার্যকর হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!