1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরসহ তিন জেলায় বাড়ছে অনিরাপদ বিদেশ যাত্রা, সচেতনতায় ছুটছে এনজিও প্রতি মিউটেশনের প্রস্তাবে ১০০০ টাকা করে ঘুষ দাবি শিক্ষকদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কমিটি গঠনের দাবি মধুখালীতে শিক্ষক নেতার জন্মদিনে মধুখালীতে আশা’র উদ্যোগে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্প শুরু অগ্নিকাণ্ডের অভিযোগে ষড়যন্ত্রের দাবি করে বাজার কমিটি সভাপতির সংবাদ সম্মেলন সালথায় লোটোর নতুন শোরুম উদ্বোধন সদরপুরে আওয়ামী লীগ নেতা ও বালু ব্যবসায়ী ইমান খান আটক বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত টিউবওয়েলের পানিতে নাশকতার সন্দেহ, অচেতন করে প্রবাসীর বাড়িতে চুরি গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

সালথায় বরাদ্দের অর্ধেক সার অন্যত্র বিক্রি, ডিলারকে জরিমানা

লাবলু মিয়া,ফরিদপুর :
  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ২১০ Time View

ফরিদপুরের সালথায় কৃষকদের জন্য বরাদ্দ করা ইউরিয়া সারের অর্ধেক অন্যত্র বিক্রির দায়ে এক ডিলারকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

‎

‎আজ রোববার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারে মেসার্স খান এন্টারপ্রাইজে এ অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ও সার ডিলার মোমরেজ খান।

‎উপজেলা কৃষি অফিসার আহসানুল হাবীব আল আজাদ জনি জানান, কৃষকদের মাঝে বিতরণের জন্য বরাদ্দ ইউরিয়া সার গুদামজাত না করে অন্যত্র  বিক্রি করায় বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারে অবস্থিত মেসার্স খান এন্টারপ্রাইজ, ডিলার মোমরেজ খানকে মোবাইল কোর্টের আওতায় জরিমানা করা হয়েছে।

‎সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ জানান, সালথা উপজেলার ফুলবাড়িয়া বাজারে অভিযান চালিয়ে বরাদ্দকৃত ৪শ বস্তার মধ্যে অবৈধভাবে ২শ বস্তা অন্যত্র বিক্রি করে কৃত্রিম সংকট তৈরি করার অপরাধে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১২(৩) ধারা অনুসারে মেসার্স খান এন্টারপ্রাইজকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

‎

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!