1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে প্রযুক্তির ব্যবহার, প্রশিক্ষণ পেলেন মাঠকর্মীরা কাহারোলে শুভ মহালয়ায় পিতৃ-মাতৃ পূজা, ধর্মসভা ও বাউল কীর্তন অনুষ্ঠিত কাহারোল উপজেলা পরিষদে পরিদর্শন কক্ষ উদ্বোধন করলেন এমপি মনজুরুল ইসলাম এমপি এস এম জিলানির চাচাতো ভাই টুঙ্গিপাড়া কৃষক দলের সভাপতি আর নেই টুঙ্গিপাড়ায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে হাসপাতালে ভর্তি ২৫ জনের বেশি বীরগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি, ১৬৪ মণ্ডপে ৯৯ টন চাল বিতরণ কোটালীপাড়ার কৃতিসন্তান আবির শিকদার গোপালগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত টুঙ্গিপাড়ায় ৩০০ জেলে পরিবার পেল ৭.৫ টন ভিজিএফের চাল কোটালীপাড়ায় যুবদল নেতা দিদার দাড়িয়া বহিষ্কার: ‘পুরো ঘটনা না জেনেই সিদ্ধান্ত’ কাশিয়ানীতে খালের ভেতর পাকা স্থাপনা, এলজিইডির ব্লক সরিয়ে নির্মাণের অভিযোগ

কাহারোলে শুভ মহালয়ায় পিতৃ-মাতৃ পূজা, ধর্মসভা ও বাউল কীর্তন অনুষ্ঠিত

মোজাম্মেল হক: বীরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ১৬ Time View

দিনাজপুরের কাহারোল উপজেলায় শুভ মহালয়া উপলক্ষে পঞ্চমবারের মতো সমবেত শ্রীশ্রী পিতৃ-মাতৃ পূজা, ধর্মসভা ও বাউল কীর্তন অনুষ্ঠিত হয়েছে। এ সময় দুর্গাপূজার আয়োজন আরও জাঁকজমকপূর্ণ করার প্রত্যাশা ব্যক্ত করার পাশাপাশি শ্মশানে যাতায়াতের জন্য নদীর ওপর সেতু নির্মাণের আশ্বাস দিয়েছেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় কাহারোল উপজেলার ভবানীপুরে ভবানীপুর মানব সেবা সংগঠন ও গ্রামবাসীর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মনজুরুল ইসলাম বলেন, গতবারের তুলনায় এবার আরও সুন্দর ও জাঁকজমকপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদী।
অনুষ্ঠান শেষে তিনি ভবানীপুর নদীর পাড়ে অবস্থিত শ্মশানঘাট এলাকা পরিদর্শন করেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, শ্মশানে যাতায়াতের জন্য তাঁদের বাঁশের সাঁকো ব্যবহার করতে হয়। এ দুর্ভোগ নিরসনে সেখানে একটি সেতু নির্মাণের আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা (বাদশা), ২ নম্বর রসুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবু তালেব, কাহারোল উপজেলা মহিলা দলের সভানেত্রী মোছা. শামীমা পারভীন রনি, বীরগঞ্জ উপজেলা ছাত্রবিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপন এবং কাহারোল উপজেলা ছাত্রবিষয়ক সম্পাদক মো. জুয়েল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অরুণ চন্দ্র দাশ। সঞ্চালনা করেন মিঠুন সরকার।
শুভ মহালয়া উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে পিতৃ-মাতৃ পূজা, ধর্মীয় আলোচনা ও বাউল কীর্তনের মধ্য দিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকরা জানান, ধর্মীয় মূল্যবোধের চর্চা, পিতা-মাতার প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করা এবং সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ভক্তবৃন্দ, আয়োজক সংগঠনের সদস্য ও গ্রামবাসী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!