1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ার সেনারগাতী গ্রামের পূর্ব  পাড়া শরীফ বাড়ি জামে মসজিদে নবাব উদ্দিন তালুকদার কল্যাণ ট্রাস্টের খাট প্রদান সালথায় ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রশিক্ষণ অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে প্রযুক্তির ব্যবহার, প্রশিক্ষণ পেলেন মাঠকর্মীরা কাহারোলে শুভ মহালয়ায় পিতৃ-মাতৃ পূজা, ধর্মসভা ও বাউল কীর্তন অনুষ্ঠিত কাহারোল উপজেলা পরিষদে পরিদর্শন কক্ষ উদ্বোধন করলেন এমপি মনজুরুল ইসলাম এমপি এস এম জিলানির চাচাতো ভাই টুঙ্গিপাড়া কৃষক দলের সভাপতি আর নেই টুঙ্গিপাড়ায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে হাসপাতালে ভর্তি ২৫ জনের বেশি বীরগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি, ১৬৪ মণ্ডপে ৯৯ টন চাল বিতরণ কোটালীপাড়ার কৃতিসন্তান আবির শিকদার গোপালগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত টুঙ্গিপাড়ায় ৩০০ জেলে পরিবার পেল ৭.৫ টন ভিজিএফের চাল

কোটালীপাড়ার সেনারগাতী গ্রামের পূর্ব  পাড়া শরীফ বাড়ি জামে মসজিদে নবাব উদ্দিন তালুকদার কল্যাণ ট্রাস্টের খাট প্রদান

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৫৮ Time View

মানবিক ও সামাজিক কল্যাণমূলক কাজের অংশ হিসেবে কোটালীপাড়ার সেনারগাতী গ্রামের পূর্ব পাড়া শরীফ বাড়ি জামে মসজিদে মৃত ব্যক্তিকে কবরস্থানে নেওয়ার জন্য একটি খাট প্রদান করেছে নবাব উদ্দিন তালুকদার কল্যাণ ট্রাস্ট।

ট্রাস্টের এ উদ্যোগকে স্থানীয়ভাবে মানবসেবামূলক কার্যক্রমের একটি অংশ হিসেবে দেখা হচ্ছে। মৃত ব্যক্তির দাফন-সংক্রান্ত প্রয়োজনীয় কাজে খাটটি এলাকাবাসীর উপকারে আসবে বলে আশা করা হচ্ছে।

নবাব উদ্দিন তালুকদার কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ হাফিজুর রহমান তালুকদার সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি দেশের সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়ে বলেন, মহান আল্লাহ যেন তাঁকে এবং তাঁর সংগঠনকে মানবকল্যাণে কাজ করার তাওফিক দান করেন।

তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, নবাব উদ্দিন তালুকদার কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সমাজের এতিম, বিধবা, অসহায় ও দুস্থ মানুষের সহযোগিতার পাশাপাশি মসজিদ-মাদ্রাসার উন্নয়ন, রাস্তাঘাট সংস্কারসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে অবদান রাখা সম্ভব হবে।

সমাজের বিত্তবান ও সচেতন মানুষের সহযোগিতা নিয়ে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ হাফিজুর রহমান তালুকদার।

তিনি সবার কাছে দোয়া কামনা করে বলেন, আল্লাহ যেন নবাব উদ্দিন তালুকদার কল্যাণ ট্রাস্টকে মানুষের কল্যাণে কাজ করার এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর উসিলা হিসেবে কবুল করেন। আমিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!