1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সদরপুরে কৃষক কার্ড বিতরণ, ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে সংযুক্ত বালিয়াকান্দিতে কৃষককার্ড বিতরণের উদ্বোধন বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ আন্তর্জাতিক শান্তিপদক পেলেন সালথার নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান নরসিংদীর মাধবদীতে পুকুরে বিষপ্রয়োগ ও ফলজ গাছ কেটে ৪ লাখ টাকার ক্ষতি, থানায় অভিযোগ মুকসুদপুরে চাকরীর প্রলভোনে শারীরিক সম্পর্কের অভিযোগ উঠেছে ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ার মোতালেবের বিরুদ্ধে জাতীয় শ্রেষ্ঠ রিপোর্টার-২০২৫–২০২৬ সম্মাননা পেলেন গণমাধ্যম কর্মী ফকির মিরাজ আলী শেখ ইসলামী আন্দোলন বাংলাদেশ মুকসুদপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গোপালগঞ্জে শেখ হাসিনার জন্মদিন ঘিরে মিছিল, আটক ৭

বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত

মোজাম্মেল হক: বীরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১৭ Time View

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ২নং পলাশবাড়ী ইউনিয়নের ব্রাহ্মণভিটা বাজার ডাঙ্গার মাঠে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে স্থানীয় যুব সমাজের আয়োজনে এ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ২নং পলাশবাড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবু তাহের।

টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি বীরগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব ও ১১নং মরিচা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. তানভীর চৌধুরী।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ৩নং শতগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী শাহাদাত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং পলাশবাড়ী ইউনিয়ন বিএনপির অর্থ সম্পাদক মাহাবুর হোসেন বুলেট, ৩নং শতগ্রাম ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিজার আলী এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আলমগীর কবির বাবু।
সেমিফাইনাল ম্যাচে বাংলাবান্ধা তেঁতুলিয়া ও নীলফামারী দল মুখোমুখি হয়। ম্যাচ ঘিরে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। খেলা উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে হাজারো দর্শক মাঠে উপস্থিত হন। দর্শকদের উচ্ছ্বাস ও খেলোয়াড়দের প্রাণবন্ত নৈপুণ্যে পুরো মাঠ পরিণত হয় আনন্দ-উচ্ছ্বাসের মিলনমেলায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!