1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুখালীতে জমকালো নৌকাবাইচ ও কনসার্টের আয়োজন বিশ্ব শিক্ষক দিবসে সালথায় র‌্যালি ও আলোচনা সভা বীরগঞ্জে মায়ের মৃত্যুবার্ষিকীতে গরিব-দুস্থদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহীর মৃত্যু সদরপুরে কৃষক কার্ড বিতরণ, ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে সংযুক্ত বালিয়াকান্দিতে কৃষককার্ড বিতরণের উদ্বোধন বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ আন্তর্জাতিক শান্তিপদক পেলেন সালথার নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান

মধুখালীতে জমকালো নৌকাবাইচ ও কনসার্টের আয়োজন

মধুখালী প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৭ Time View

তরুণ সমাজকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করা এবং একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্য নিয়ে ফরিদপুরের মধুখালীতে আয়োজিত হতে যাচ্ছে জমকালো নৌকাবাইচ প্রতিযোগিতা ও মাদকবিরোধী কনসার্ট।

“মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে  ৭ অক্টোবর ফরিদপুরের মধুখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে এই ব্যতিক্রমী উৎসবের আয়োজন করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আগামী ৭ অক্টোবর মধুখালীর কামারখালী ব্রিজ সংলগ্ন ঐতিহ্যবাহী গড়াই নদীতে অনুষ্ঠিত হবে এই বর্ণাঢ্য নৌকাবাইচ প্রতিযোগিতা। গ্রামবাংলার আবহমান সংস্কৃতির অংশ এই নৌকাবাইচকে কেন্দ্র করে ইতোমধ্যে নদীপাড়ের মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, দিনটিতে নদীর দুই পাড়ে সব বয়সী মানুষের উপচে পড়া ভিড় ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হবে।

নৌকা বাইচের পাশাপাশি একই মঞ্চে আয়োজন করা হয়েছে মাদকবিরোধী বিশেষ কনসার্ট। যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে দূরে রেখে সুস্থ ও ইতিবাচক মানসিকতায় উদ্বুদ্ধ করতেই এ ধরনের সাংস্কৃতিক সংযোজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।

এ বিষয়ে আয়োজক কমিটির প্রধান ও মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, “আমাদের মূল উদ্দেশ্য তরুণ সমাজকে মাদকের পথ থেকে ফিরিয়ে এনে একটি মাদকমুক্ত ও সুন্দর সমাজ গড়ে তোলা। কেবল আইনি পদক্ষেপ নয়, সামাজিক ও সাংস্কৃতিক জাগরণের মাধ্যমেই মাদককে প্রতিরোধ করা সম্ভব। আর সেই লক্ষ্যেই নৌকাবাইচ ও কনসার্টের সমন্বয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে।”

মধুখালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার সর্বস্তরের জনগণকে সপরিবারে উপস্থিত থেকে ঐতিহ্যবাহী নৌকাবাইচ উপভোগ করার এবং মাদকবিরোধী এই সামাজিক আন্দোলনে শরিক হওয়ার উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!