পেশা সুরক্ষা, এর মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর” – প্রতিপাদ্য নিয়ে ‘বিশ্ব শিক্ষক দিবস ২০২৬’ উপলক্ষ্যে ফরিদপুরের সালথায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোববার (৫ অক্টোবর) দুপুরে সালথা উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠান সম্পন্ন হয়।
এর আগে, সকাল ১০টায় সালথা উপজেলা প্রশাসন আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি সালথা উপজেলা কমপ্লেক্সের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। র্যালিতে অংশ নেন সালথা উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাবলুর রহমান খান এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তাশেম উদ্দিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মণ, নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ কাজী আবু ছায়েম, বিভাগদী শহীদ স্মৃতি কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, একাডেমিক সুপারভাইজার ইরা গোস্বামীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।
পরে সালথা উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিনয় কুমার চাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন ।