1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু নিজড়া ইউনিয়নে নতুন চমক সরদার আকিবুল ইসলাম পাটগাতী ইউনিয়নে প্রার্থী হিসেবে আলোচনায় কামরুল ইসলাম গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিলে পুলিশের গাড়ি ভা’ঙ’চু’র দুই পুলিশ সদস্যকে মা’র’ধ’র গোপালগঞ্জে রঘুনাথপুর সড়কের সংস্কারকাজ বন্ধ, ধুলায় দুর্ভোগে পথচারীরা বীরগঞ্জের নতুনপাড়া পূজা উদযাপন কমিটির উদ্যোগে চার কৃতী ব্যক্তিকে সম্মাননা

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের

ছাইম খান - গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ২৪ Time View

গোপালগঞ্জের মুকসুদপুরে মাছবাহী পিকআপের ধাক্কায় অটোভ্যানে থাকা বাবা ও তাঁর ছয় বছরের মেয়ের মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গ্যাড়াখোলা ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম রঞ্জু (৪৫) ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পবন বেগ গ্রামের বাসিন্দা। তিনি হেমায়েত মোল্লার ছেলে। দুর্ঘটনায় তাঁর মেয়ে সামিরা আক্তারও প্রাণ হারায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে খুলনা থেকে গোপালগঞ্জের দিকে যাচ্ছিল মাছবোঝাই একটি পিকআপ। পথে গ্যাড়াখোলা ব্রিজের ওপর বিপরীত দিক থেকে মুকসুদপুরের দিকে আসা একটি অটোভ্যানের সঙ্গে পিকআপটির সংঘর্ষ হয়। এতে ভ্যানটিতে থাকা বাবা ও মেয়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বাবা-মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঘটনাটি এলাকায় শোকের সৃষ্টি করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!