1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে রঘুনাথপুর সড়কের সংস্কারকাজ বন্ধ, ধুলায় দুর্ভোগে পথচারীরা বীরগঞ্জের নতুনপাড়া পূজা উদযাপন কমিটির উদ্যোগে চার কৃতী ব্যক্তিকে সম্মাননা ‘পছন্দ হলেই বিয়ে’ নয়, শত বছরের ঐতিহ্যে বীরগঞ্জে আদিবাসীদের মিলনমেলা বীরগঞ্জে দুই শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে ১৫ পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান আনিস দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে টুঙ্গিপাড়া বিভিন্ন মন্দিরে এমপি এস এম জিলানী শুকুন্দী ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী মনোহরদী উপজেলার যুবদলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান রবীন  ১১ বছর মানুষের পাশে ছিলাম, থাকতে চাই আগামীতেও দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে বর্নির মন্দিরে মন্দিরে জাহাঙ্গীর কবির মাদকমুক্ত ও মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদে লড়তে চান মুক্তার হোসেন মোল্লা মুকসুদপুরে সিনেমা​ স্টাইলে চাঁদা দাবি, চাঁদা না দেওয়ায় বাড়ি লুটপাট করে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ

‘পছন্দ হলেই বিয়ে’ নয়, শত বছরের ঐতিহ্যে বীরগঞ্জে আদিবাসীদের মিলনমেলা

মোজাম্মেল হক: বীরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ২৫ Time View

পছন্দ হলেই বিয়ে’-এমন কথা শুনলে মনে হতে পারে, দিনাজপুরে বুঝি শুরু হতে যাচ্ছে জীবনসঙ্গী খোঁজার কোনো মেলা। তবে বাস্তবতা ভিন্ন। এটি কোনো জীবনসঙ্গী খোঁজার মেলা নয়; এটি বীরগঞ্জের আদিবাসী সম্প্রদায়ের ২শত বছরের ঐতিহ্যবাহী মিলনমেলা।

প্রতিবছর শারদীয় দুর্গাপূজার পরের দিন হয় তবে বীরগঞ্জ উপজেলার সবথেকে বট হওয়ার কারণে এবার আগামীকাল শুক্রবার হতে যাচ্ছে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ স্কুল মাঠে বসে এ ঐতিহ্যবাহী আদিবাসী মিলনমেলা। এ মেলায় দিনাজপুরসহ আশপাশের বিভিন্ন জেলার এবং দূর-দূরান্ত থেকে আদিবাসী সম্প্রদায়, হিন্দু মুসলিমসহ মানুষজন ছুটে আসেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বীরগঞ্জ উপজেলার নিজপাড়া, মোহনপুর ও মরিচা ইউনিয়নের মধ্যবর্তী গোলাপগঞ্জ এলাকায় দীর্ঘদিন ধরে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়ে আসছে। দুইশত বছরের ঐতিহ্যবাহী এ আয়োজন আদিবাসী সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও আনন্দ ভাগাভাগির অন্যতম একটি উপলক্ষ।

মেলায় বিভিন্ন বয়সী নারী-পুরুষের ব্যাপক সমাগম ঘটে। দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, পরিচিতজনদের সঙ্গে দেখা-সাক্ষাৎ, নতুন মানুষের সঙ্গে পরিচয় এবং আনন্দ-উৎসবের মধ্য দিয়ে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। এ কারণে স্থানীয়ভাবে অনেকের কাছে মেলাটি পছন্দ ও পরিচয়ের মেলা হিসেবেও পরিচিত হলেও এর মূল পরিচয় আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী মিলনমেলা।

প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এ আয়োজন এখনো আদিবাসী জনগোষ্ঠীর সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে টিকে আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!