1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ মধুখালীতে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সময় মানছেন না কর্মকর্তা, দেরিতে অফিসে এসে ভোগান্তিতে সেবাগ্রহীতারা গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আরও ১৮, মোট ২৫ গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু নিজড়া ইউনিয়নে নতুন চমক সরদার আকিবুল ইসলাম পাটগাতী ইউনিয়নে প্রার্থী হিসেবে আলোচনায় কামরুল ইসলাম

টুঙ্গিপাড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ

ছাইম খান - গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১৫ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) টুঙ্গিপাড়া উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক এম. মুক্তার হোসেন মোল্লা। সমাবেশটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্যসচিব আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের। এ ছাড়া উপস্থিত ছিলেন শেখ নাসিরুদ্দিন, শেখ জেল্লাল হোসেন, টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, টুঙ্গিপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক জেহাদুল ইসলাম বাবুসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল এবং ছাত্রদলের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে এস এম জিলানী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেন। সংগঠনকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করার পাশাপাশি দেশ ও দলের স্বার্থে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশে বক্তারা যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, নেতাকর্মীদের মধ্যে ঐক্য বজায় রাখা এবং ভবিষ্যতের রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব দেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ সমাবেশে যুবদলের নেতাকর্মীরা সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করার পাশাপাশি আগামী দিনের কার্যক্রমে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!