1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত টিউবওয়েলের পানিতে নাশকতার সন্দেহ, অচেতন করে প্রবাসীর বাড়িতে চুরি গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ টুঙ্গিপাড়ায় পুলিশের বিশেষ অভিযান, পরোয়ানাভুক্ত ১০ আসামি গ্রেপ্তার মধুখালী উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জাফরের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ সালথায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বীরগঞ্জে জমে উঠছে শত বছরের ঐতিহ্যবাহী ঢেমঢেমিয়া কালীর মেলা বীরগঞ্জে ৬ চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ১ সদস্য গ্রেপ্তার ফরিদপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত মধুখালীতে জমকালো আয়োজনে ‘নতুন কুঁড়ি সিজন-২’-এর শুভ উদ্বোধন

বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত

মোজাম্মেল হক: বীরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ১৮ Time View

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ব্রাহ্মণভিটা বাজারে ডাঙ্গা যুব সমাজের আয়োজনে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ নভেম্বর ২০২৬) ব্রাহ্মণভিটা ডাঙ্গারহাট মাঠে আয়োজিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম।

সভাপতিত্ব করেন সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আলমগীর কবির বাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী রেজওয়ানুল ইসলাম রিজু। উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর আহমেদ চৌধুরী। উপজেলা ছাত্র বিষয় সম্পাদক শাহজাহান সিরাজ শিপন। ২নং পলাশবাড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের। ২নং পলাশবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইফুর রহমান বিপ্লব। বিশিষ্ট ব্যবসায়ী এ কে বি সায়মা খেলাঘোর সাইফুল ইসলাম শ্রাবণ সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে রাণীরবন্দর ফুটবল একাডেমি ও টিম সেতাবগঞ্জ। খেলাকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। আয়োজক ডাঙ্গা যুব সমাজের পক্ষ থেকে মরহুম বজলুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্রাহ্মণভিটা ডাঙ্গারহাটের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!