1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে গ্রাম্য সালিশে বসে সাধারণ মানুষের সমস্যার কথা শুনলেন এমপি মনজুরুল ইসলাম টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুর, ২২২৪ জনের বিরুদ্ধে মামলা গোপালগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ,১০ যানবাহনের সংঘর্ষে বিএনপি নেতা নিহত,আহত শতাধিক বীরগঞ্জে নারী ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত, মাঠে উৎসবমুখর পরিবেশ গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৪৫৩ জনের নামে মামলা, গ্রেপ্তার ৮ গোপালগঞ্জে লাঠিসোঁটা নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, জেলা পরিষদ কার্যালয়ে বঙ্গবন্ধুর ছবি সদরপুরে ২০ নভেম্বর ওয়াজ মাহফিল, প্রধান মেহমান ভারতের ক্বারী ইয়াসিন আলী মহিম ইন্সটিউশনের ৮৮ বছরপূর্তি ও পুনর্মিলনী উৎসব উপলক্ষে বর্ণাঢ্য প্রচার শোভাযাত্রা ফরিদপুর জেলা স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের সভাপতি সঞ্জয়, সম্পাদক অনিক ফরিদপুরসহ তিন জেলায় বাড়ছে অনিরাপদ বিদেশ যাত্রা, সচেতনতায় ছুটছে এনজিও

বীরগঞ্জে গ্রাম্য সালিশে বসে সাধারণ মানুষের সমস্যার কথা শুনলেন এমপি মনজুরুল ইসলাম

মোজাম্মেল হক: বীরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১৮ Time View

দিনাজপুরের বীরগঞ্জে সাধারণ মানুষের নানা সমস্যা ও অভিযোগ সরাসরি শুনতে গ্রাম্য সালিশে বসেছেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার ১০নং মোহনপুর ইউনিয়ন পরিষদে আয়োজিত গ্রাম্য সালিশে তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষের কথা শোনেন। এ সময় স্থানীয় বাসিন্দারা পারিবারিক বিরোধ, জমিজমা সংক্রান্ত জটিলতাসহ বিভিন্ন সামাজিক সমস্যা ও অভিযোগ তুলে ধরেন।

সালিশে উপস্থিত ব্যক্তিদের বক্তব্য ও অভিযোগ গুরুত্বের সঙ্গে শোনেন সংসদ সদস্য। যেসব ছোটখাটো বিরোধ তাৎক্ষণিকভাবে সমাধানযোগ্য, সেগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন তিনি। পাশাপাশি বড় ও জটিল সমস্যাগুলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং স্থানীয় দলীয় নেতৃবৃন্দের সমন্বয়ে আলোচনার মাধ্যমে ন্যায়সংগতভাবে মীমাংসা করার নির্দেশ দেন।

এ সময় এমপি মনজুরুল ইসলাম সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব, সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে জনপ্রতিনিধিদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

সালিশে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মো. রেজওয়ানুল ইসলাম রিজু, মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর ইসলাম চৌধুরী শাহিন, ইউনিয়ন বিএনপির সভাপতি ফেরদৌস হোসেন মণ্ডল, সাধারণ সম্পাদক আব্দুল খালেকসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!