1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিজয়া পুনর্মিলনী উদযাপন গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস বীরগঞ্জে গ্রাম্য সালিশে বসে সাধারণ মানুষের সমস্যার কথা শুনলেন এমপি মনজুরুল ইসলাম টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুর, ২২২৪ জনের বিরুদ্ধে মামলা গোপালগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ,১০ যানবাহনের সংঘর্ষে বিএনপি নেতা নিহত,আহত শতাধিক বীরগঞ্জে নারী ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত, মাঠে উৎসবমুখর পরিবেশ গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৪৫৩ জনের নামে মামলা, গ্রেপ্তার ৮ গোপালগঞ্জে লাঠিসোঁটা নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, জেলা পরিষদ কার্যালয়ে বঙ্গবন্ধুর ছবি সদরপুরে ২০ নভেম্বর ওয়াজ মাহফিল, প্রধান মেহমান ভারতের ক্বারী ইয়াসিন আলী মহিম ইন্সটিউশনের ৮৮ বছরপূর্তি ও পুনর্মিলনী উৎসব উপলক্ষে বর্ণাঢ্য প্রচার শোভাযাত্রা

বীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিজয়া পুনর্মিলনী উদযাপন

মোজাম্মেল হক: বীরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View

দিনাজপুরের বীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ‘বিজয়া পুনর্মিলনী-২০২৬’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে মিলনমেলা ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

শনিবার (১৪ নভেম্বর) বিকাল ৩ টায় উপজেলার ৩ নং শতগ্রাম ইউনিয়নের শতগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক গোপাল দেব শর্মা’র সঞ্চালনায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও সাবেক চেয়ারম্যান মহেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রী সোহাগ বাবু, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা রেজওয়ানুল ইসলাম রিজু, উপজেলা ছাত্রবিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপন ও উপজেলা যুবদলের সদস্য আক্কাস আলী।
এ ছাড়া উপস্থিত ছিলেন ৩নং শতগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মকবুল রহমান মানিক, সহ-সভাপতি বদিউল ইসলাম বুলেট, সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন, শিবরামপুর ইউনিয়নের চেয়ারম্যান সত্যজিৎ রায় কার্তিকসহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!