1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় বিএনপি দুই নেতার বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম বীরগঞ্জে উদ্যোগ কর্মসূচি বাস্তবায়নে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন বীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিজয়া পুনর্মিলনী উদযাপন গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস বীরগঞ্জে গ্রাম্য সালিশে বসে সাধারণ মানুষের সমস্যার কথা শুনলেন এমপি মনজুরুল ইসলাম টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুর, ২২২৪ জনের বিরুদ্ধে মামলা

টুঙ্গিপাড়ায় বিএনপি দুই নেতার বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ

ছাইম খান - গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১৬ Time View

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লার বাসভবনসহ দলটির একাধিক নেতার বাড়ি ও কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই দিন পুলিশের গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার মামলার বাদী এক পুলিশ কর্মকর্তাকেও কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পাটগাতী বাজার এলাকায় ইমদাদ মোল্লার বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এর আগে দুপুরের পর একই এলাকার বিএনপির দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। বিকেলে উপজেলা বিএনপি ও যুবদলের কার্যালয়েও আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।

এ ছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জসিম শেখের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। চৌরঙ্গী এলাকার মাহমুদ মেম্বারের দোকানেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পাশাপাশি পৌর বিএনপির সাধারণ সম্পাদক চিকিৎসক জাফরের চেম্বারে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা।

এদিকে, রোববার সন্ধ্যায় উপজেলার পাটগাতী ইউনিয়নের চৌরঙ্গী মোড় এলাকায় পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলার বাদী উপপরিদর্শক (এসআই) মোসলেম আলীর ওপর হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তদের হামলায় তিনি কুপিয়ে জখম হন। আহত মোসলেম আলী টুঙ্গিপাড়া থানায় কর্মরত রয়েছেন।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আয়ুব আলী পুলিশ কর্মকর্তার আহত হওয়ার ঘটনা এবং মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ হামলার পেছনে কারা জড়িত কিংবা কী কারণে তার ওপর হামলা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এসআই মোসলেম আলী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন। ওই মামলায় মোট ২ হাজার ২২৪ জনকে আসামি করা হয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, গত ১০ নভেম্বর গোপালগঞ্জে দিনভর উত্তেজনা, বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটে। ওই সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লগি-বৈঠা, ঢাল, সড়কিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে টুঙ্গিপাড়ার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অবস্থান নেন। এ সময় বিভিন্ন স্থানে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশের একটি পিকআপ ভ্যানে হামলা চালিয়ে সেটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

সাম্প্রতিক এসব হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় এবং হামলার কারণ জানতে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!