দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইলেকট্রিক ব্র্যান্ড এমইপি গ্রুপ দেশের বিভিন্ন অঞ্চলে ইলেকট্রিক পণ্যের বাজার সম্প্রসারণ এবং ব্যবসায়ীদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে নিয়মিতভাবে “সহযোগী সম্মেলন” আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) গোপালগঞ্জের মুকসুদপুরে স্থানীয় রাজ দরবার কনভেনশন সেন্টারে অত্র অঞ্চলের ইলেকট্রিক পণ্য ব্যবসায়ীদের অংশগ্রহণে এক সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।
প্রায় ৮০ জন ব্যবসায়ীর উপস্থিতিতে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মাদারীপুর ডিভিশন এর সম্মানিত ডিভিশন্যাল সেলস ম্যানেজার মোঃ শাহিন হোসেন।
মুকসুদপুরে এমইপি গ্রুপ এর পরিবেশক মেসার্স টিটো ইলেকট্রিক এর স্বত্বাধিকারী মোঃ দিলফরাজ উদ্দিন টিটো -এর সভাপতিত্বে এবং টেরিটোরি ম্যানেজার আলিনুর রহমান -এর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে কোম্পানির ব্যবসায়িক নীতিমালা, পণ্যের গুণগত মান, বাজারের সম্ভাবনা এবং ব্যবসা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে অংশগ্রহণকারী ব্যবসায়ীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে এমইপি গ্রুপের বিভিন্ন পণ্যের বৈশিষ্ট্য, মাসিক ও বার্ষিক ব্যবসায়িক পলিসি এবং ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করা হয়। উপস্থিত ব্যবসায়ীরা আগ্রহের সঙ্গে উপস্থাপনা পর্যবেক্ষণ করেন এবং ভবিষ্যতেও এমইপি গ্রুপের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধান অতিথি মোঃ শাহিন হোসেন তাঁর বক্তব্যে বলেন, “এমইপি গ্রুপ গ্রাহকের চাহিদা ও সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে উন্নতমানের পণ্য উৎপাদনে প্রতিশ্রুতিবদ্ধ। গুণগত মান বজায় রাখা এবং ব্যবসায়ীদের সর্বাত্মক সহযোগিতা প্রদানই আমাদের প্রধান অঙ্গীকার।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিল্ড অফিসার মোঃ আবুল হাসান ও এলাকার গণ্যমান্য ব্যবসায়ী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।
সম্মেলনের শেষ পর্বে সেরা ৭ জন বিক্রেতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি আকর্ষণীয় র্যাফেল ড্র অনুষ্ঠিত হলে উপস্থিত ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী একাধিক ব্যবসায়ী এমইপি গ্রুপের প্রতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে কোম্পানির পণ্যের বাজার সম্প্রসারণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
ব্যবসায়ীদের সঙ্গে পারস্পরিক আস্থা ও দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তোলার লক্ষ্যে এমইপি গ্রুপ ভবিষ্যতেও রদশের বিভিন্ন রজলায় এ ধরনের সহযোগী সম্মেলনের আয়োজন অব্যাহত রাখবে।