1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই প্রকাশ, শিক্ষার্থীদের মাঝে বিতরণ বানিয়ারচরে অবৈধ স্থাপনার অভিযোগ, সরকারি জমি দখল ও করাতকল নিয়ে প্রশ্ন যমুনা সেতু সংযোগ সড়ক থেকে ফেঞ্চুগঞ্জ প্রকল্প: ১৩ কোটি ৬২ লাখ টাকার চাঁদাবাজির অভিযোগে আলোচিত মামলা মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বৃক্ষরোপণ ও খাদ্য বিতরণ কর্মসূচি   কেন্দ্রীয় ছাত্রদলের কমিটিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় তৌহিদুর রহমান তাজকে দেখতে চান গোপালগঞ্জবাসী বীরগঞ্জে নজরুল বর্ষ ২০২৬ উদ্বোধন, সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর উপজেলা পরিষদ ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মোঃ ফরিদ গাজীর শুভেচ্ছা গোপালগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে ডিবির অভিযান, গ্রেপ্তার ৪ কোটালীপাড়ায় গৃহবধূকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা গোপালগঞ্জে পুলিশি কার্যক্রম পরিদর্শনে ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি

বানিয়ারচরে অবৈধ স্থাপনার অভিযোগ, সরকারি জমি দখল ও করাতকল নিয়ে প্রশ্ন

মামুনুর রহমান শিকদার জুয়েল
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ Time View

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের ৬ নম্বর বানিয়ারচর ওয়ার্ডে সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ, অনুমোদনহীন ভবন এবং কাগজপত্র ছাড়া করাতকল পরিচালনার অভিযোগ উঠেছে। এতে এলাকায় পরিবেশদূষণ ও শব্দদূষণের পাশাপাশি সরকারি সম্পত্তির নিরাপত্তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।
সরেজমিনে বানিয়ারচর এলাকায় গিয়ে দেখা যায়, বিভিন্ন স্থানে গড়ে উঠেছে একাধিক পাকা স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, এসব স্থাপনার কয়েকটির বৈধ অনুমোদন বা জমির মালিকানা-সংক্রান্ত কাগজপত্র নিয়ে স্পষ্টতা নেই।
স্থানীয়দের দাবি, ‘সম্প্রীতি ফাউন্ডেশন’-এর নামে সভা রঞ্জন সিকদার ৬ নম্বর ওয়ার্ড এলাকায় এক বিঘার বেশি সরকারি জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণ করেছেন। একই এলাকায় সুমন বিশ্বাসের বিরুদ্ধেও সরকারি বা অনুমোদনহীন জায়গায় স্থাপনা নির্মাণের অভিযোগ রয়েছে। এছাড়া মিল্টন নামে এক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই একতলা ভবন নির্মাণের অভিযোগ করেছেন স্থানীয়রা।
এলাকায় এসব স্থাপনার পাশাপাশি একটি করাতকল (স-মিল) পরিচালিত হচ্ছে বলেও সরেজমিনে দেখা গেছে। স্থানীয়দের অভিযোগ, করাতকলটির বৈধ অনুমোদন ও পরিবেশগত ছাড়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে কি না, তা নিয়ে তারা নিশ্চিত নন। করাতকলের বিকট শব্দে আশপাশের বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ করেছেন তারা।
স্থানীয় বাসিন্দারা বলেন, দীর্ঘদিন ধরে এসব স্থাপনা ও করাতকল পরিচালিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর তদারকি চোখে পড়ছে না। সরকারি জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ থাকলে তা তদন্ত করে প্রকৃত মালিকানা ও অনুমোদনের বিষয়টি যাচাই করা জরুরি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!