1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বৃক্ষরোপণ ও খাদ্য বিতরণ কর্মসূচি   কেন্দ্রীয় ছাত্রদলের কমিটিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় তৌহিদুর রহমান তাজকে দেখতে চান গোপালগঞ্জবাসী বীরগঞ্জে নজরুল বর্ষ ২০২৬ উদ্বোধন, সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর উপজেলা পরিষদ ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মোঃ ফরিদ গাজীর শুভেচ্ছা গোপালগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে ডিবির অভিযান, গ্রেপ্তার ৪ কোটালীপাড়ায় গৃহবধূকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা গোপালগঞ্জে পুলিশি কার্যক্রম পরিদর্শনে ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মধুখালীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মধুমতীর স্রোতে নিখোঁজ রাব্বির মরদেহ মিলল এক দিন পর বীরগঞ্জে নর্থ বেঙ্গল মটরস এন্ড ইলেকট্রনিকসের শুভ উদ্বোধন

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বৃক্ষরোপণ ও খাদ্য বিতরণ কর্মসূচি  

মধুখালী প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ Time View

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ফরিদপুরের মধুখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আলোচনা সভা, বৃক্ষরোপণ এবং দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আজ (মঙ্গলবার, ১ সেপ্টেম্বর) দুপুরে মধুখালী পৌরসভার আখচাষী কল্যাণ সমিতির কার্যালয়ের সামনে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য নাসিরুল ইসলাম, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা, পৌর বিএনপির সভাপতি হায়দার আলী মোল্যা এবং সাধারণ সম্পাদক ইয়াসিন বিশ্বাস। এতে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য হেলেন জেরিন খান বলেন, “বিগত ১৭ বছরের দীর্ঘ শাসনকালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের অর্থসম্পদ লুটপাট করে অর্থনীতিকে পুরোপুরি ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। সেই চরম বিপর্যয় থেকে দেশকে পুনরুদ্ধার করে পুনর্গঠন করতে হবে।” তিনি আরও উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী ঘোষিত দূরদর্শী পরিকল্পনা ও নির্দেশনার আলোকে সবাইকে একযোগে কাজ করে দেশকে দ্রুত দারিদ্র্যমুক্ত করতে হবে। বক্তব্য চলাকালে ‘স্লোগান কন্যা’ খ্যাত এই নেত্রী ‘শুভ শুভ শুভ দিন, বিএনপির জন্মদিন’ সহ নানা স্লোগানে উপস্থিত নেতাকর্মীদের উজ্জীবিত করেন।

আলোচনা সভা শেষে দেশব্যাপী পাঁচ কোটি ফলজ ও বনজ গাছের চারা রোপণের সামাজিক কর্মসূচির অংশ হিসেবে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। পরবর্তীতে স্থানীয় দুস্থ ও অসহায় মানুষের মাঝে উন্নতমানের খাদ্যসামগ্রী বিতরণ করেন অতিথিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!