1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জ উপজেলা পরিষদে পরিদর্শন কক্ষ উদ্বোধন করলেন এমপি মনজুরুল ইসলাম টুঙ্গিপাড়ায় নারী নির্যাতন প্রতিরোধ ও সমতা প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসার আহ্বান মুকসুদপুরে আব্দুল্লাহ জীমকে অমানবিক মারধরের অভিযোগ, বিচারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন সালথা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি গোলজার, সম্পাদক নয়ন ‎ সবার পাশে থেকে সোনাপুরে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছি: ছরোয়ার হোসেন মধুখালীতে সিজারের পর প্রসূতির মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ রামকান্তপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলতাব হোসেন ফরিদপুর মেডিকেল কলেজে দুদকের অভিযান: বাক্সবন্দি ১৪ কোটি টাকার ক্যান্সার মেশিন,স্থাপন হয়নি ৮ কোটি টাকার ক্যাটল্যাব  মাতৃত্বকালীন ভাতার টাকা আত্মসাতের অভিযোগ ‘অপপ্রচার’, দাবি করে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন মধুখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া অনুষ্ঠিত

মুকসুদপুরে আব্দুল্লাহ জীমকে অমানবিক মারধরের অভিযোগ, বিচারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন

Sk Md Arif
  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ১৬ Time View

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চন্ডিবর্দি গ্রামের আব্দুল্লাহ জীমকে অমানবিকভাবে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তার মা আছমা বেগম।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার চন্ডিবর্দি গ্রামে আব্দুল্লাহ জীমের বাড়িতে এ সংবাদ সম্মেলন করে তার মা।
সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ জীমের মা অভিযোগ করেন, তাঁর ছেলেকে একই গ্রামের নয়া মিয়ার ছেলে পল্টু মিয়া, কামরুল মিয়া এবং পল্টু মিয়ার স্ত্রী মোরশেদা বেগম তিন জন মিলে ধরে, অমানবিকভাবে মারধর করে অচেতন অবস্থায় পল্টু মিয়ার ঘরের মেঝেতে ফেলে রেখে আমাকে খবর দেয়।
আমি আমার ছেলেকে আহত অবস্থায় মুকসুদপুর হাসপাতালে ভর্তি করি। এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছে।
আমার ছেলেকে কি অভিযোগে মারলো তার কোন সঠিক কারণ জানায়নি।
আমি যাওয়ার পর তারা আমাকে ছেলেকে নিয়ে এলাকা ছেড়ে চলে যেতে বলে, না হলে আমাকেসহ আমার ছেলেকে মেরে গুম করে ফেলার হুমকি দেয়। এতে আমি চরম নিরাপত্তাহীনতায় আছি। আমি মুকসুদপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছি।
এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। এ সময় তিনি তাঁর ছেলের ওপর নির্যাতনের ঘটনার সঠিক তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!