1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কেন্দ্রীয় ছাত্রদলের কমিটিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় তৌহিদুর রহমান তাজকে দেখতে চান গোপালগঞ্জবাসী বীরগঞ্জে নজরুল বর্ষ ২০২৬ উদ্বোধন, সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর উপজেলা পরিষদ ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মোঃ ফরিদ গাজীর শুভেচ্ছা গোপালগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে ডিবির অভিযান, গ্রেপ্তার ৪ কোটালীপাড়ায় গৃহবধূকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা গোপালগঞ্জে পুলিশি কার্যক্রম পরিদর্শনে ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মধুখালীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মধুমতীর স্রোতে নিখোঁজ রাব্বির মরদেহ মিলল এক দিন পর বীরগঞ্জে নর্থ বেঙ্গল মটরস এন্ড ইলেকট্রনিকসের শুভ উদ্বোধন গোপালগঞ্জে জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের নির্মাণযাত্রা শুরু

বীরগঞ্জে নজরুল বর্ষ ২০২৬ উদ্বোধন, সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর উপজেলা পরিষদ

মোজাম্মেল হক: বীরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১৬ Time View

দিনাজপুরের বীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর বর্মন, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম, জেলা বিএনপির উপদেষ্টা মো. রেজওয়ানুল ইসলাম রিজু, বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আমিরুল বাহার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে অতিথিরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনার বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি নজরুলের সাহিত্যকর্ম ও সৃষ্টিশীলতার সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করার ওপর গুরুত্বারোপ করেন ।
আলোচনা পর্ব শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়। তারা নজরুল সংগীত পরিবেশন এবং কবিতা আবৃত্তি করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠানে সৃষ্টি হয় প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানটি নজরুলের সাহিত্য ও সংগীতচর্চাকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!