1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কেন্দ্রীয় ছাত্রদলের কমিটিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় তৌহিদুর রহমান তাজকে দেখতে চান গোপালগঞ্জবাসী বীরগঞ্জে নজরুল বর্ষ ২০২৬ উদ্বোধন, সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর উপজেলা পরিষদ ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মোঃ ফরিদ গাজীর শুভেচ্ছা গোপালগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে ডিবির অভিযান, গ্রেপ্তার ৪ কোটালীপাড়ায় গৃহবধূকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা গোপালগঞ্জে পুলিশি কার্যক্রম পরিদর্শনে ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মধুখালীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মধুমতীর স্রোতে নিখোঁজ রাব্বির মরদেহ মিলল এক দিন পর বীরগঞ্জে নর্থ বেঙ্গল মটরস এন্ড ইলেকট্রনিকসের শুভ উদ্বোধন গোপালগঞ্জে জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের নির্মাণযাত্রা শুরু

গোপালগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে ডিবির অভিযান, গ্রেপ্তার ৪

ছাইম খান - গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১৯ Time View

গোপালগঞ্জে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন পেশাদার অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কাজ করতেন। অভিযানের সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

ডিবি সূত্রে জানা যায়, রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে গোপালগঞ্জ সদর থানা এলাকার পৌরসভাধীন এফএনএফ শপিং মলের পেছনে একটি বাড়িতে অভিযান চালানো হয়। ওই বাড়িটি বদিউল ইসলাম ওরফে বদি নামে এক ব্যক্তির বলে জানিয়েছে পুলিশ।

অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে চারজনকে আটক করা হয়। পরে তাদের ব্যবহৃত চারটি মোবাইল ফোন জব্দ করে ডিবি।

পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিকভাবে মোবাইল ফোনগুলো পরীক্ষা করে অনলাইন জুয়ার বিভিন্ন অ্যাপের অস্তিত্ব পাওয়া যায়। এর মধ্যে বদিউল ইসলাম বদি’র ফোনে ২৩টি, মো. সাইফুর রহমানের ফোনে ৬৪টি, মো. ইমরান খানের ফোনে ৪টি এবং মো. বিল্লাল বিশ্বাসের ফোনে ২২টি অনলাইন জুয়ার অ্যাপ ইনস্টল করা ছিল।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বদিউল ইসলাম বদি (৪৯), মো. সাইফুর রহমান ওরফে সাইফুল, সাইদুল ওরফে জসিম (৪২), মো. ইমরান খান (৪৪) এবং মো. বিল্লাল বিশ্বাস (৩৮)।

ডিবির দাবি, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহার করে জুয়ায় অংশ নিয়ে আসছিলেন। তাদের মধ্যে কেউ কেউ অনলাইন জুয়ার এজেন্ট হিসেবেও কাজ করতেন বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনে নিয়মিত মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মামলাটির পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!