1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুমতীর স্রোতে নিখোঁজ রাব্বির মরদেহ মিলল এক দিন পর বীরগঞ্জে নর্থ বেঙ্গল মটরস এন্ড ইলেকট্রনিকসের শুভ উদ্বোধন গোপালগঞ্জে জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের নির্মাণযাত্রা শুরু গোপালগঞ্জে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় বিএনপি নেতা সোহেল আটক কোটালীপাড়ায় সিজারের পর প্রসূতির মৃত্যু, ক্লিনিকের বিরুদ্ধে স্বজনদের অভিযোগ গোপালগঞ্জে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, আহত ৪০ আগামী ২ সেপ্টেম্বর মুকসুদপুর আসছেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি ফয়জুল করীম বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুশলী ইউনিয়ন বিএনপির আলোচনা সভা ফরিদপুরে অসাম্প্রদায়িক চেতনা ও মানবতার কবি নজরুলের ৫০তম প্রয়াণ দিবস পালিত গোপালগঞ্জে নকল ব্যান্ডরোলের বিড়ি জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা

মধুমতীর স্রোতে নিখোঁজ রাব্বির মরদেহ মিলল এক দিন পর

ছাইম খান - গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ০ Time View

গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুরে মধুমতি নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া সাত বছরের শিশু রাব্বির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের এক দিন পর রোববার সকালে উপজেলার বারাইল এলাকায় নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত রাব্বি নড়াইলের লোহাগড়া উপজেলার বাঁকাগ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। সে বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার বাবা-মায়ের সঙ্গে হরিদাসপুরে মামার বাড়িতে বেড়াতে আসে রাব্বি। শনিবার দুপুরে স্থানীয় এক সমবয়সী শিশুর সঙ্গে মধুমতি নদীতে গোসল করতে যায় সে। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে রাব্বি পানিতে তলিয়ে নিখোঁজ হয়।

শিশুটির নিখোঁজের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। তবে স্থানীয় ইউনিটে ডুবুরি না থাকায় শুরুতেই পানিতে নেমে অনুসন্ধান চালানো সম্ভব হয়নি। পরে মাদারীপুর থেকে ডুবুরি দল এসে নদীতে অভিযান চালায়। দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও শনিবার রাব্বির কোনো সন্ধান মেলেনি।

পরদিন রোববার সকালে বারাইল এলাকায় মধুমতি নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

রাব্বির মৃত্যুর খবরে তার পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!